গৃহবধূকে নির্যাতন: গ্রেপ্তার ভিডিও ধারণকারী কালাম

০৭ অক্টোবর ২০২০, ১০:৪৫ PM
কালাম

কালাম © সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ঘটনায় দায়েরকৃত মামলার অন্যতম আসামি কালামকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। বুধবার (৭ অক্টোবর) ভোর সাড়ে পাঁচটার দিকে কালামকে কুমিল্লার দাউদকান্দি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার রাত ৮টার দিকে র‌্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল খন্দকার সাইফুল আলম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, কালাম ওই গৃহবধূকে নির্যাতনের দিন ঘটনাস্থলে উপস্থিত ছিল এবং কালাম দেলোয়ার বাহিনীর একজন সক্রিয় সদস্য বলেও স্বীকার করেছে। তাকে রাতেই বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।

নোয়াখালীর বেগমগঞ্জে ঘরে ঢুকে এক গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন করেছে একদল যুবক ও কিশোর। ছেলের বয়সী ওইসব কিশোর-যুবকের পায়ে ধরেও রেহাই পাননি ৩৭ বছর বয়সী ওই নারী।

ভয়ে ৩২ দিন আগের ঘটনাটি কাউকে জানাতেও পারেননি নির্যাতিতা কিংবা তার স্বজনরা। ২ সেপ্টেম্বর রাতের ঘটনার একটি ভিডিওচিত্র রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হলে তা জানাজানি হয়।

এ ঘটনায় প্রধান আসামি বাদল এবং অন্যতম অভিযুক্ত দেলোয়ারসহ এখন পর্যন্ত বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ পহেলা বৈশাখ: বাঙালির প্রাণের উৎসব
  • ১৪ এপ্রিল ২০২৬
রাতের মধ্যেই ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের 
  • ১৪ এপ্রিল ২০২৬
জুলাই গণ‌অভ্যুত্থানে অন্য স্পেশালিটিতে বদলি, এবার ওএসডি করে…
  • ১৩ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে হরমুজ অবরুদ্ধে যোগ দেবে না ন্যাটো
  • ১৩ এপ্রিল ২০২৬
ওয়েবসাইট হ্যাক হওয়ার খবর নিয়ে যা জানাল ঢাবি প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬
স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরের সুযোগ ইতালির পাদোয়া বিশ্ববি…
  • ১৩ এপ্রিল ২০২৬