‘বন্দুকযুদ্ধে’ ৩ রোহিঙ্গা নিহত, তিন লাখ ইয়াবা উদ্ধার

০৯ জুলাই ২০২০, ০৯:৩১ AM

কক্সবাজারের উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিন রোহিঙ্গা মাদককারবারি নিহত হয়েছেন। এ সময় ৩ লাখ পিস ইয়াবা ও অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে বিজিবি।

নিহতরা হলেন- নূর আলম (৪৫), মো. হামিদ (২৫) ও নাজির হোসেন (২৫)। এরা সবাই উখিয়ার বালুখালিসহ বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা।

বৃহস্পতিবার ভোর ৪টার দিকে উখিয়ার রাজাপালং ইউনিয়নের তুলাতলি এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। কক্সবাজার-৩৪ বিজিবির অধিনায়ক আলী হায়দার আজাদ আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন। প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

ট্যাগ: ইয়াবা
স্বর্ণজয়ী থেকে নিষেধাজ্ঞা! মাবিয়ার চোখে এখন ভবিষ্যতের অজানা…
  • ১৩ এপ্রিল ২০২৬
বৈসু উৎসবের বর্ণিল সূচনা, ফুল আর প্রার্থনায় নদী তীরে প্রাণ…
  • ১৩ এপ্রিল ২০২৬
ইসলামী ব্যাংকের ত্রৈমাসিক ব্যবসায় পর্যালোচনা সভা অনুষ্ঠিত
  • ১৩ এপ্রিল ২০২৬
চৈত্র সংক্রান্তি ও নববর্ষ ঘিরে আইএসইউতে উৎসবের আমেজ
  • ১৩ এপ্রিল ২০২৬
ইরানের সব বন্দর অবরোধ মার্কিন সামরিক বাহিনীর
  • ১৩ এপ্রিল ২০২৬
ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে ইউএসইটি বিওটি চেয়ারম্যানের সৌজন্য…
  • ১৩ এপ্রিল ২০২৬