করোনার ভয়ে বৃদ্ধকে জঙ্গলে ফেলে দিল ছেলেরা!

০২ জুলাই ২০২০, ০৯:২২ AM
বৃদ্ধকে রেল লাইনের পাশের জঙ্গল থেকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়

বৃদ্ধকে রেল লাইনের পাশের জঙ্গল থেকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়

করোনা আক্রান্ত মনে করে বৃদ্ধ পিতাকে তার ছেলেরা বেনাপোল রেল লাইনের পাশে ফেলে যায় বলে অভিযোগ উঠেছে। অসহায় বৃদ্ধ ব্যক্তি রেল লাইনের পাশে পড়ে আছে। এসময় সংবাদ পেয়ে বেনাপোল দিঘিরপাড় ৫ নং ওয়ার্ডের কমিশনার মোঃ রাশেদ আলী, বেনাপোল পোর্ট থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় বৃদ্ধ ব্যক্তিকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। উদ্ধারকৃত বৃদ্ধ শহিদুল ইসলাম পাবনা জেলার কৈজুড়ি গ্রামের বাহাদুর বেপারির ছেলে।

বেনাপোল পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলার রাশেদ আলী জানান, স্থানীয়রা ওই বৃদ্ধকে রেল লাইনের জঙ্গলে দেখে তাকে খবর দেয়। তারপর সে নিজে ঘটনাস্থলে এসে বৃদ্ধকে খাওয়ার ব্যবস্থা ও মাস্কের ব্যবস্থা করে পুলিশে খবর দেয়। এরপর ফায়ার সার্ভিসকে খবর দিয়ে সকলের প্রচেষ্টায় বৃদ্ধকে রেল লাইনের পাশের জঙ্গল থেকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বলেন, বৃদ্ধের মানসিক সমস্যা রয়েছে। সে এক এক সময় এক এক রকম কথা বলছে। কোন সময় বলছে ছেলেরা ফেলে গিয়েছে। আবার বলছে আমি নিজে এসেছি।

বেনাপোল ফায়ার সার্ভিসের ইনচার্জ তৌহিদুর রহমান তৌহিদ জানান, ওই বৃদ্ধ ব্যক্তির মানসিক সমস্যা রয়েছে। সে করোনা রোগী কি-না তা পরীক্ষা নিরীক্ষা ছাড়া বলা যাবে না। তাকে শার্শা উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডলের সহযোগিতায় শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আজ পহেলা বৈশাখ: বাঙালির প্রাণের উৎসব
  • ১৪ এপ্রিল ২০২৬
রাতের মধ্যেই ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের 
  • ১৪ এপ্রিল ২০২৬
জুলাই গণ‌অভ্যুত্থানে অন্য স্পেশালিটিতে বদলি, এবার ওএসডি করে…
  • ১৩ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে হরমুজ অবরুদ্ধে যোগ দেবে না ন্যাটো
  • ১৩ এপ্রিল ২০২৬
ওয়েবসাইট হ্যাক হওয়ার খবর নিয়ে যা জানাল ঢাবি প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬
স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরের সুযোগ ইতালির পাদোয়া বিশ্ববি…
  • ১৩ এপ্রিল ২০২৬