‘ভুয়া’ ফেইসবুক পেজ

থানায় জিডি করেছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী

১২ জুন ২০২০, ১০:১২ AM

© ফাইল ফটো

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর নামে ভুয়া ফেসবুক আইডি খুলে বিভ্রান্তমূলক তথ্য ছড়ানোয় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১১ জুন) দিবাগত রাতে তার প্রতিষ্ঠিত গণস্বাস্থ্য কেন্দ্রের ফেসবুকে পেজে একটি পোস্ট দিয়ে বিষয়টি জানানো হয়েছে।

ফেসবুকের ওই পোস্টে বলা হয়েছে, ‘গণস্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে জানানো যাচ্ছে যে, আমাদের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী কোনভাবেই কোন সামাজিক যোগাযোগ মাধ্যমে সংযুক্ত নন। অথচ ওনার নামে কে বা কারা উদ্দেশ্যমূলকভাবে ‘ফেইসবুক পেজ’ খুলেছেন। যে পেজ থেকে ওনার নামে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য শেয়ার করা হচ্ছে।’

গণস্বাস্থ্য কেন্দ্রের সোশ্যাল মিডিয়া পেজে বলা হয়েছে, ‘‘ডা. জাফরুল্লাহ চৌধুরীর শুভাকাঙ্ক্ষীদের প্রতি অনুরোধ; গণস্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে জানানো যাচ্ছে যে, আমাদের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী কোনভাবেই কোন সামাজিক যোগাযোগ মাধ্যমে সংযুক্ত নন। অথচ ওনার নামে কে বা কারা উদ্দেশ্যমূলকভাবে ‘‘ফেসবুক পে’’ খুলেছেন। যে পেজ থেকে ওনার নামে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য শেয়ার করা হচ্ছে।

এ বিষয়ে ডা. জাফরুল্লাহ চৌধুরী থানায় জিডি করেছেন।

গণস্বাস্থ্য কেন্দ্র ও ডা. জাফরুল্লাহ চৌধুরীর সকল শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ করছি, পেজটি ভিজিট করে ‘‘ফেক’’ হিসেবে রিপোর্ট করুন।’’

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানে ৩১৬টি হাসপাতাল ক্ষতিগ্র…
  • ০২ এপ্রিল ২০২৬
এসরার রিজিওনাল অ্যানেস্থেসিয়া প্রশিক্ষণ কেন্দ্রের স্বীকৃতি …
  • ০২ এপ্রিল ২০২৬
‘ওই যে জঙ্গি এমপি যাচ্ছে’— ভাইরাল সেই ঘটনার সিসি ফুটেজ তদন্…
  • ০২ এপ্রিল ২০২৬
ছুড়ে ফেললে কেউ কুড়িয়ে নিয়ে আসবে, পুড়িয়ে দেওয়াই বুদ্ধিমানের …
  • ০২ এপ্রিল ২০২৬
শুধু জুলাই সনদ নয়, সামগ্রিক সংস্কারের বিরোধিতা করছে সরকার
  • ০২ এপ্রিল ২০২৬
এসএসসির প্রশ্নপত্র যাচাইয়ের দায়িত্বে থাকবেন যারা, যেভাবে হব…
  • ০২ এপ্রিল ২০২৬