এসএসসির প্রশ্নপত্র যাচাইয়ের দায়িত্বে থাকবেন যারা, যেভাবে হবে সেটকোড নির্ধারণ

০২ এপ্রিল ২০২৬, ০৬:৪৩ PM
পরীক্ষার হল ও ঢাকা শিক্ষা বোর্ডের লোগো

পরীক্ষার হল ও ঢাকা শিক্ষা বোর্ডের লোগো © সংগৃহীত

আসন্ন এসএসসি পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে প্রশ্নপত্র সংরক্ষণ, পরিবহন এবং সেটকোড নির্ধারণে কঠোর নির্দেশনা জারি করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

বৃহস্পতিবার (২ এপ্রিল) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়।

বোর্ডের নির্দেশনা অনুযায়ী, পরীক্ষা শুরুর তিন দিন আগে ট্রেজারি বা থানা লকারে সংরক্ষিত প্রশ্নপত্রের প্যাকেট সংশ্লিষ্ট তালিকার সঙ্গে মিলিয়ে যাচাই করতে হবে। এ সময় ট্রেজারি অফিসার, উপজেলা নির্বাহী অফিসার, কেন্দ্রসচিব এবং পরীক্ষা পরিচালনা কমিটির সদস্যদের উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে।

এতে বলা হয়, প্রশ্নপত্র সুরক্ষায় প্রতিটি বিষয়ের জন্য সৃজনশীল (CQ) এবং বহুনির্বাচনি (MCQ) প্রশ্নপত্র আলাদাভাবে সেটভিত্তিক প্যাকেট করে নিরাপত্তা খামে সংরক্ষণ করতে হবে। খামের ওপর পরীক্ষার তারিখ, বিষয় কোড ও সেট কোড স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। কোনো ধরনের ত্রুটি ধরা পড়লে তার দায় কেন্দ্রসচিবের ওপর বর্তাবে বলে জানানো হয়েছে। পরীক্ষার দিন ট্রেজারি থেকে নির্ধারিত সংখ্যক প্রশ্নপত্রের নিরাপত্তা খাম গ্রহণ করতে হবে এবং ট্যাগ অফিসার ও পুলিশি প্রহরায় তা পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে হবে।

এতে আরও বলা হয়, সেটকোড নির্ধারণের ক্ষেত্রে মোবাইল ফোনে প্রাপ্ত এসএমএসের মাধ্যমে নির্ধারিত কোড নিশ্চিত হওয়ার পরই প্রশ্নপত্রের প্যাকেট খোলা যাবে। এ সময় দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার ও পুলিশ কর্মকর্তাকে সেটকোড প্রদর্শন করতে হবে। অন্য সেটের প্রশ্নপত্র সরিয়ে নিরাপদে সংরক্ষণ করতে হবে। 

অব্যবহৃত প্রশ্নপত্রের খাম অক্ষত অবস্থায় বোর্ডে ফেরত দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। নির্ধারিত সেটকোড ব্যতীত অন্য কোনো সেটের প্রশ্নপত্র ব্যবহার করে পরীক্ষা নেওয়া হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। 

ট্যাগ: এসএসসি
পাহাড়ধসে ঝুঁকিতে লামার চাম্বি বিদ্যালয় ও কলেজের ৪ কোটি টাকা…
  • ১১ জুলাই ২০২৬
‘বাকি সব সরকার পালিয়ে যায়, হারিয়ে যায়, কিন্তু বিএনপি সর…
  • ১১ জুলাই ২০২৬
‘দ্বিজেন শর্মা পরিবেশ পদক ২০২৫’ পেলেন শেকৃবির অধ্যাপক কাজী …
  • ১১ জুলাই ২০২৬
জুলাই অভ্যুত্থান স্মরণে ইবি প্রশাসনের লাল ব্যাচ ধারণ কর্মসূ…
  • ১১ জুলাই ২০২৬
সমাবর্তন না হওয়ায় টাকা ফেরত পেলেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্…
  • ১১ জুলাই ২০২৬
দুর্যোগে স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার প্রশ্ন নিয়ে বললেন শিক…
  • ১১ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence