পাবনায় কলেজছাত্র খুন

১০ মে ২০২০, ০৮:১৬ AM

© প্রতীকী ছবি

পাবনা শহরে ছুরিকাঘাতে জুয়েল রানা আকাশ (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। গতকাল শনিবার দুপুরে তাকে হাসপাতালে ভর্তির পর সন্ধ্যায় মৃত্যু হয়। নিহত যুবক শহরের মন্ডলপাড়া মহল্লার সুজন মিয়ার ছেলে। তিনি পাবনা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র ছিলেন।

পুলিশ জানায়, শনিবার সকাল দশটার দিকে একটি ফোন পেয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি জুয়েল রানা আকাশ। দুপুরের দিকে পুলিশ সাধুপাড়া কলাবাগান এলাকা থেকে তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে আকাশের মৃত্যু হয়। আকাশের পরিবারের সদস্যরা থানায় গিয়ে মরদেহ শনাক্ত করেন।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ আরো জানান, আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তির পরে বিভিন্ন স্থানে তার ছবি দিয়ে পরিচয় উদ্ধারের চেষ্টার পর রাতে তার স্বজনরা এসে মরদেহ শনাক্ত করেন।

ওসি আরো জানান, কারা কি কারণে, তাকে হত্যা করেছে সে বিষয়টি এখনও জানা যায়নি।

ওয়েবসাইট হ্যাক হওয়ার খবর নিয়ে যা জানাল ঢাবি প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬
স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরের সুযোগ ইতালির পাদোয়া বিশ্ববি…
  • ১৩ এপ্রিল ২০২৬
জনবল সংকট, রুয়েটের নিরাপত্তা ব্যবস্থা ঝুঁকিতে
  • ১৩ এপ্রিল ২০২৬
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে অলিম্পিক, আবেদন শেষ ২৬ এপ্রিল
  • ১৩ এপ্রিল ২০২৬
আনন্দ-সম্প্রীতির নববর্ষ
  • ১৩ এপ্রিল ২০২৬
কাজের মান নিয়ে প্রশ্ন, ব্রাহ্মণবাড়িয়ায় প্রকৌশলীকে লাঠি হাতে…
  • ১৩ এপ্রিল ২০২৬