কাজের মান নিয়ে প্রশ্ন, ব্রাহ্মণবাড়িয়ায় প্রকৌশলীকে লাঠি হাতে ধাওয়া ঠিকাদারের

১৩ এপ্রিল ২০২৬, ১০:১৩ PM
প্রকৌশলীকে লাঠি হাতে ধাওয়া করে লাঞ্চিত করেন ঠিকাদারের

প্রকৌশলীকে লাঠি হাতে ধাওয়া করে লাঞ্চিত করেন ঠিকাদারের © টিডিসি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সড়ক নির্মাণকাজের মান নিয়ে প্রশ্ন তোলায় এক উপসহকারী প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী এক ঠিকাদারের বিরুদ্ধে। এ ঘটনার পর ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট এম এ মান্নান।

জানা গেছে, নবীনগর উপজেলার মেরকুটা বাজার থেকে শিবপুর পর্যন্ত প্রায় সাড়ে চার কিলোমিটার সড়ক নির্মাণের কাজ পায় রাজশাহীর বরেন্দ্র কনস্ট্রাকশন লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর অধীন প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১৪ কোটি ৬৩ লাখ ৮০ হাজার টাকা। তবে কাজটির তদারকির দায়িত্ব পালন করছিলেন স্থানীয় ঠিকাদার লোকমান হোসেন।

নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের বিষয়টি সামনে আসায় আজ সোমবার (১৩ এপ্রিল) ঢাকা থেকে এলজিইডির একটি প্রতিনিধিদল ও স্থানীয় প্রকৌশলীরা ঘটনাস্থল পরিদর্শনে যান। এ সময় কাজের মান নিয়ে প্রশ্ন তোলেন উপসহকারী প্রকৌশলী মীর্জা মো. তরিকুল ইসলাম।

এতে ক্ষিপ্ত হয়ে ঠিকাদার লোকমান হোসেন উপস্থিত প্রতিনিধিদলের সামনেই তাকে লাঞ্ছিত করেন বলে অভিযোগ ওঠে।

ভুক্তভোগী প্রকৌশলী মীর্জা মো. তরিকুল ইসলাম জানান, কাজের মান নিয়ে প্রশ্ন তোলার পর ঠিকাদার তাকে মারধরের চেষ্টা করেন এবং হাতে বাঁশ নিয়ে ধাওয়া করেন। এ সময় তিনি দৌড়ে সেখান থেকে প্রাণে বাঁচেন।

তিনি আরও বলেন, ঠিকাদার লোকমান অত্যন্ত প্রভাবশালী। মামলা করলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হতে পারে। তাই তিনি দ্রুত এখান থেকে বদলির চেষ্টা করবেন।

এ বিষয়ে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান জানান, ঘটনা জানার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।

অন্যদিকে, ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম এ মান্নান বলেন, সরকারি কর্মকর্তার ওপর এ ধরনের হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বিষয়টি জানার পরই পুলিশ সুপারের সঙ্গে কথা বলে ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে।

খুতবায় হাসিনাকে ‘স্বৈরাচার’ বলায় খতিবকে অব্যাহতি
  • ০১ নভেম্বর ২০২৬
সন্ধ্যার পর স্কুল-কলেজ শিক্ষার্থীদের রাস্তায় পেলেই গ্রেপ্তা…
  • ০১ নভেম্বর ২০২৬
টাকার বিনিময়ে আ. লীগ নেতাকর্মীদের আশ্রয় দিচ্ছে বিএনপির কিছু…
  • ০১ নভেম্বর ২০২৬
পুকুরে লংমার্চের বাস, নিহত ১
  • ৩১ অক্টোবর ২০২৬
‘হুজুর, ঐ এ প্লাস আপনাদের দিলাম, পানিতে গুলে খান’— নকলের অভ…
  • ৩১ অক্টোবর ২০২৬
শ্রীলংকাকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন পাকিস্তান
  • ৩১ অক্টোবর ২০২৬