তেঁতুলিয়ায় স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

১১ মার্চ ২০২০, ০৩:১৩ PM

© সংগৃহীত

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এক স্কুলছাত্রী মরদেহ উদ্ধার করেছে তেঁতুলিয়া থানা পুলিশ। বুধবার গভীর রাত ৩টার দিকে এ ঘটনাটি ঘটে।

মৃত হালিমা (১৫) উপজেলার সদর ইউনিয়নের মাগুড়া গ্রামের হাফিজুল ইসলামের মেয়ে। সে উপজেলার সদরের কাজী শাহাবুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের দশম শ্রেণির ছাত্রী ছিলো।

হালিমার চাচা শহিদুল ইসলাম জানান, আমরা সবাই ঘুমিয়েছিলাম। গভীর রাতে হালিমার মায়ের কান্নার চিৎকার শুনতে পেয়ে ঘরে গিয়ে দেখি শোয়ার খাটের উপর বাঁশের ধন্নার সঙ্গে ফাঁস লাগানোর অবস্থায় ঝুলছে হালিমা। আত্মহত্যার কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি তেমন কিছু বলতে পারেননি।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

 

নওগাঁয় একই পরিবারের ৪ জনকে হত্যা, নেপথ্যে কী?
  • ২১ এপ্রিল ২০২৬
২৯ জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা, দেখুন তালিকা
  • ২১ এপ্রিল ২০২৬
এক এসএসসি পরীক্ষার্থীকে কেন্দ্রে পৌঁছে দিলেন পুলিশ সদস্য
  • ২১ এপ্রিল ২০২৬
এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু
  • ২১ এপ্রিল ২০২৬
একাডেমিক শাটডাউনের ঘোষণা শিক্ষকদের, সেশনজটের শঙ্কা শিক্ষার্…
  • ২১ এপ্রিল ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয়ে একাডেমিক শাটডাউনের ঘোষণা শিক্ষকদের
  • ২১ এপ্রিল ২০২৬