ফেলে যাওয়া নবজাতকটির অর্ধেক খাওয়া ছিল!

২৫ ফেব্রুয়ারি ২০২০, ১০:৪৯ AM

© প্রতিকী ছবি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পাশ থেকে একটি নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একদিনের নবজাতকটি নার্সিং ক্যান্টিনের পাশে পড়ে ছিল।

আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে মরদেহটি উদ্ধার করে হসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। পরে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। নবজাকতটির কোমর পর্যন্ত কোনো প্রাণী খেয়ে ফেলেছে বলে ধারণা করা হচ্ছে।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মোহসিন গণমাধ্যমকে জানান, সকালে নার্সিং ক্যান্টিনের পাশ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়। তার আনুমানিক বয়স একদিন।

তিন আরও জানান, নবজাতকটির কোমড় থেকে নিচের অংশ খাওয়া অবস্থায় ছিলো। ধারণা করা হচ্ছে, রাতে কেউ মৃত অবস্থায় নবজাতকটি ফেলে যায়। বেজি বা অন্য কোনো প্রাণী নিচের অংশ খেয়ে ফেলেছে বলেও জানান তিনি।

বিদ্যালয়টি ফিরল শিক্ষামন্ত্রীর নামে
  • ০২ এপ্রিল ২০২৬
দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৩২ হাজার ৩৩২ মেগাওয়াট
  • ০২ এপ্রিল ২০২৬
ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করতে করতে এমপির বক্তব্যের সময় শেষ
  • ০২ এপ্রিল ২০২৬
সুশাসন নিশ্চিতে নিরপেক্ষ প্রশাসনের বিকল্প নেই
  • ০২ এপ্রিল ২০২৬
চীনের পিকিং ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছেন সরকারি…
  • ০২ এপ্রিল ২০২৬
এনএসইউতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা স…
  • ০২ এপ্রিল ২০২৬