বিদ্যালয়টি ফিরল শিক্ষামন্ত্রীর নামে

০২ এপ্রিল ২০২৬, ০৬:২৪ PM , আপডেট: ০২ এপ্রিল ২০২৬, ০৬:২৯ PM
চাঙ্গিনী-নূরপুর উচ্চ বিদ্যালয় ফিরল আগের নাম ড. আ ন ম এহছানুল হক মিলন উচ্চ বিদ্যালয় নামে

চাঙ্গিনী-নূরপুর উচ্চ বিদ্যালয় ফিরল আগের নাম ড. আ ন ম এহছানুল হক মিলন উচ্চ বিদ্যালয় নামে © টিডিসি সম্পাদিত

চাঁদপুর জেলার কচুয়া উপজেলাধীন ‘চাঙ্গিনী-নূরপুর উচ্চ বিদ্যালয়’ ফিরল আগের নামে অর্থাৎ, ‘ড. আ ন ম এহছানুল হক মিলন উচ্চ বিদ্যালয়’ নামে। উপজেলার চাঙ্গিনী নূরুপুর গ্রামের নারী শিক্ষার প্রসারে ২০০৫ সালের ১ জানুয়ারি সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও কচুয়ার সাবেক এমপি ড. আ ন ম এহছানুল হক মিলন বিদ্যায়লটি নিজ নামে প্রতিষ্ঠা করেছিলেন।

তবে বিগত আওয়ামী লীগ আমালে ২০১৯ সালে বিদ্যালয়টির নামকরণ পরিবর্তন করে চাঙ্গিনী-নূরপুর উচ্চ বিদ্যালয় করা হয়। তখন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের তৎকালীন পরিদর্শক মো. কামরুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছিল।

সে সময় বিদ্যালয়টির পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা যুবলীগের সহ-সম্পাদক অ্যাড. এম এ ইউসুফ পাটোয়ারী বলেছিলেন, তৎকালীন চার দলীয় জোট সরকারের আমলে ২০০৫ সালে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন তার নিজ নামে বিদ্যালয়টি স্থাপন কররেও তিনি ওইসময় বোর্ডের বিধি-বিধান ও নিয়ম যথাযথভাবে মানেননি। নিয়মানুসারে কোনো ব্যক্তির নামে বিদ্যালয় করতে চাইলে যে পরিমাণ অর্থ বিদ্যালয়ের অ্যাকাউন্টে রাখতে হয়, কিন্তু তা করা হয়নি। পরে এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে ও শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ বিষয়টি নজরে এনে বিদ্যালয়ের নাম পরিবর্তন করে ‘চাঙ্গিনী নূরপুর বালিকা উচ্চ বিদ্যালয়’ নামে নামকরণ করা হয়েছিল।

এদিকে, গত ফেব্রুয়ারিতে বিএনপির সরকার গঠন করলে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পান ড. আ ন ম এহছানুল হক মিলন। এরপর সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় থেকে নাম পরিবর্তন করে সাবেক নামে অর্থাৎ ড. আ ন ম এহছানুল হক মিলন উচ্চ বিদ্যালয় নামে নামকরণ করে একটি আদেশ জারি করা হয়।

এতে বলা হয়, কুমিল্লা শিক্ষাবোর্ডের আওতাধীন চাঁদপুর জেলার কচুয়া উপজেলাধীন চাঙ্গিনী-নূরপুর উচ্চ বিদ্যালয় (যার পূর্ব নাম ছিল আ ন ম এহছানুল হক মিলন মাধ্যমিক বালিকা বিদ্যালয়) এর নাম পরিবর্তন করে বর্তমানে ‘ড. আ ন ম এহছানুল হক মিলন উচ্চ বিদ্যালয়’ নামে নামকরণের বিষয়ে এ বিভাগের সম্মতি নির্দেশক্রমে জ্ঞাপন করা হলো।

আদেশে আরও বলা হয়, এ অবস্থায় বর্ণিত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করা হল।

‘এমন হলে আর স্থানীয় নির্বাচনের প্রয়োজন কি জনাব মির্জা ফখরু…
  • ০২ এপ্রিল ২০২৬
হামের সাম্প্রতিক প্রাদুর্ভাব ও করণীয় বিষয়ে গোলটেবিল বৈঠক 
  • ০২ এপ্রিল ২০২৬
প্রথমবার সুযোগ পেয়ে সংসদে কী বললেন আমির হামজা
  • ০২ এপ্রিল ২০২৬
উচ্ছেদের শিকার ৮০ ঊর্ধ্ব বৃদ্ধ সেই নাঈমুদ্দিনের পাশে প্রধান…
  • ০২ এপ্রিল ২০২৬
সব এমপি নিজ নিজ এলাকায় বিশ্ববিদ্যালয় স্থাপনে আপ্রাণ চেষ্টা…
  • ০২ এপ্রিল ২০২৬
গফরগাঁও-ব্রাহ্মণবাড়িয়াসহ ৭ জেলা-উপজেলায় বিশ্ববিদ্যালয় চাইলে…
  • ০২ এপ্রিল ২০২৬