ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করতে করতে এমপির বক্তব্যের সময় শেষ

০২ এপ্রিল ২০২৬, ০৬:২০ PM
চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হক

চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হক © সংগৃহীত

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে সিদ্ধান্ত প্রস্তাবের ওপর সংশোধনী চলাকালে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করতে করতে নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ায় সংশোধনী উত্থাপন করতে পারলেন না সংসদ সদস্য। মূল বক্তব্য উপস্থাপনের আগেই তার মাইক্রোফোনটি বন্ধ করে দিয়েছেন স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদ।

আজ বৃহস্পতিবার (২ মার্চ) সন্ধ্যায় চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হকের সঙ্গে এই ঘটনা ঘটেছে।

সংসদ সদস্য এনামুল হক ‘বিসমিল্লাহির রহমানির রহিম’ বলে তার বক্তব্য শুরু করেন। এরপর বলেন, মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি সর্বপ্রথম আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আমাকে সংসদে কথা বলার সুযোগ করে দিয়েছেন। স্মরণ করি আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। আমি স্মরণ করি আমার প্রিয় নেত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে।

তিনি বলেন, কৃতজ্ঞতা প্রকাশ করি আমার নেতা, সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আমাকে মনোনয়ন দিয়ে...। চট্টগ্রাম-১২ (পটিয়া) সর্বস্তরের জনগণের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি গাইবান্ধা-৪ আসন থেকে নির্বাচিত মাননীয় সং...।

এ সময় তার মাইকটি বন্ধ করে দেওয়া হয়।

ট্যাগ: সংসদ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন ১৪ অক্টোবর পর্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
শেখ মুজিবের নামে হল পুনর্বহালের উদ্যোগের প্রতিবাদ, প্রশাসনক…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘স্ত্রী ৫ মাসের অন্তঃসত্ত্বা, সে এখন পাশে বসে কাঁদছে, মুখের…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিভিন্ন পদ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
সাদিক কায়েম বললেন— ‘বিএনপি সরকার হাসিনার থেকেও বড় ‘হাসিনা' …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির অধ্যাপক জিনাত হুদা সাময়িক বহিষ্কার
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬