মোবাইলে নগ্ন ছবি: চিরকুট লিখে ছাত্রীর আত্মহত্যা

১৫ ফেব্রুয়ারি ২০২০, ০৬:২৯ PM
তাহমিনা

তাহমিনা © সংগৃহীত

প্রেমিকার নগ্ন ছবি মোবইলে ধারণ করে ব্লাকমেইল করায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক স্কুলছাত্রী। গতকাল শুক্রবার রাতে মানিকগঞ্জের সাটুরিয়া থানার সাটুরিয়ার দরগ্রাম ইউনিয়নের রৌহা গ্রামে এ ঘটনা ঘটে।

ওই ছাত্রীর নাম তাহমিনা। নিহত তাহমিনা গোপালপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল এবং রৌহা গ্রামের মৃত খোরশেদ মিয়ার মেয়ে।

স্থানীয় জানা গেছে, তাহমিনার স্কুলের পাশেই ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মাসুদ মিয়ার ছেলে মো রেদুয়ান হোসেনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। রেদুয়ান দরগ্রাম ভিকু মেমোরিয়াল ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র। প্রেমের এক পর্যায় তাহমিনার নগ্ন ছবি ও ভিডিও মোবাইলে ধারণ করে ব্লাকমেইল করেন। এ কারণে তাহমিনা গলায় ফাঁস দিয়ে নিজ ঘরে আত্মহত্যা করে বলে পরিবার অভিযোগ করেন।

মৃত্যুর আগে ঐ ছাত্রী একটি চিরকুট লিখেছে। তাতে লেখা রয়েছে, ‘আমাকে ক্ষমা কর মা। আমি আর সইতে পারছি না। আমি জানি অনেকের সাথে আমি খারাপ ব্যবহার করেছি। পারলে আমাকে ক্ষমা করে দিও।’ বন্ধু-বান্ধবীদের উদ্দেশ্যে লিখেছেন, ‘তোরা ভালো থাকিস, আমি ওপারে চলে গেলাম’ চিরকুট লিখে ছাত্রীর আত্মহত্যা

তাহমিনার মামা আব্দুস সোবহান মিয়া জানান, তাহমিনার মোবাইল থেকে রেদুয়ানের সঙ্গে তার একটি ভিডিও উদ্ধার করেছে পুলিশ।

তাহমিনার বান্ধবীরা জানায়, রেদুয়ান রাস্তাঘাটে তাহমিনাকে মানসিক নির্যাতন করত। এক পর্যায়ে বিয়ের চাপ দিলে নগ্ন ছবি মোবাইলে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন তিনি।

সাটুরিয়া থানার ওসি মো. মতিয়ার রহমান মিয়া জানান, ছাত্রীর মোবাইল থেকে ভিডিও উদ্ধার করা হয়েছে। তা পর্যালোচনা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আগামী সপ্তাহে তিন দিনের ছুটি পাচ্ছে শিক্ষার্থীরা
  • ৩১ মার্চ ২০২৬
নওগাঁয় গ্যারেজে থাকা বাসের মধ্যে মিলল হেলপারের মরদেহ
  • ৩১ মার্চ ২০২৬
স্কুল চলাকালীন যানজট নিরসনের উপায় খুঁজতে বললেন প্রধানমন্ত্রী
  • ৩১ মার্চ ২০২৬
ভর্তি পরীক্ষা উপলক্ষে ৪ দিনের ছুটিতে ইবি
  • ৩১ মার্চ ২০২৬
এপ্রিলেই শুরু হচ্ছে মেডিকেল-ডেন্টালের প্রথম বর্ষের ক্লাস
  • ৩১ মার্চ ২০২৬
নেত্রকোনায় বিষপানে অসুস্থ স্কুলছাত্রের মৃত্যু
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence