ছাত্রীকে অপহরণের চেষ্টাকালে আটক চার

১০ ফেব্রুয়ারি ২০২০, ০২:৩১ PM

© সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে স্কুলছাত্রীকে অপহরণ করেপালানোর সময় সিএনজিসহ চারজনকে আটক করেছে স্থানীয়রা। পরে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় ছাত্রীর মায়ের দায়ের করা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলার পর চারজনকে গ্রেপ্তার দেখায় পুলিশ।রোববার উপজেলার ধরমন্ডল ইউনিয়নের ধরমন্ডল উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।

গ্রেপ্তাররা হলেন- উপজেলার চাপড়তলা ইউনিয়নের খান্দুরা গ্রামের লাল মিয়ার ছেলে জুয়েল মিয়া (১৯), একই গ্রামের আবু তাহেরের ছেলে আবুল হোসেন (২১), বরজু মিয়ার ছেলে ফয়সাল মিয়া (২২) ও ফজল মিয়ার ছেলে শামীম মিয়া (২৩)।

জানা যায়, তার মেয়ে ধরমন্ডল উচ্চ বিদ্যালয়ে ৮ম শ্রেণির ছাত্রী। স্কুলে আসা যাওয়ার পথে প্রায় সময় জুয়েল মিয়া প্রায়ই ওই মেয়েকে প্রেমের প্রস্তাব দেওয়াসহ উত্ত্যক্ত করত। জুয়েল মিয়ার প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুল থেকে অপহরণ করার হুমকি দিয়ে আসছিল সে।

রোববার সকালে স্কুলে আসার পথে আগে থেকে ওত পেতে থাকা জুয়েল ও তার সহযোগীরা মেয়েটিকে জোরপূর্বক একটি সিএনজিতে তুলে পালানোর চেষ্টা করে। এ সময় ওই মেয়ের চিৎকারে স্থানীয়রা সিএনজিটি ধাওয়া দিয়ে আটক করে। পরে সেখান থেকে পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় ওই দিন রাতে ছাত্রীর মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে চারজনকে আসামি করে নাসিরনগর থানায় মামলা করেন।

ধরমন্ডল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তোফাজ্জেল হোসেন বলেন, ঘটনার দিন আমি এসএসসি পরীক্ষার করণে উপজেলায় ছিলাম। পরে থানায় গিয়ে অপহরণের বিষয়ে বিস্তারিত জানতে পারি।

নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান জানান, স্কুলে যাওয়ার পথে ধরমন্ডলের ৮ম শ্রেণির এক ছাত্রীকে অপহরণ করার চেষ্টা করে চাপড়তলা ইউনিয়নের খান্দুরা গ্রামের চার যুবক। স্থানীয়রা তাদের আটক করে স্কুলে নিয়ে যায়। পরে সেখান থেকে তাদের থানায় আনা হয় এবং সোমবার আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে চার যুবককে।

মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষায় নতুন নির্দেশনা জারি
  • ৩১ মার্চ ২০২৬
এইচএসসি পরীক্ষা কবে, জানালেন শিক্ষামন্ত্রী
  • ৩০ মার্চ ২০২৬
আবেগি জয়া আহসান অরুণোদয়, তোমায় মনে থাকবে আজীবন
  • ৩০ মার্চ ২০২৬
ভিআইপি ও পুলিশ কর্মকর্তাদের নামে ভুয়া আইডি খুলে প্রতারণা, য…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence