কৃষকের মরদেহ টেনে-হিঁঁচড়ে নিয়ে গেল বিএসএফ

০৪ ফেব্রুয়ারি ২০২০, ০৫:০৪ PM

© ফাইল ফটো

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে গুলি করে গাজী (৩০) নামে এক কৃষকের মরদেহ টেনে-হিঁঁচড়ে নিয়ে গেছে বিএসএফ বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। তবে কৃষকের মৃত্যর খবর নিশ্চিত নয় বলে দাবি করেছে বিজিবি।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। গাজী সলিমপাড়া গ্রামের নিয়ামত আলীর ছেলে।

স্থানীয়রা জানান, গাজী, রুবেল, সাহাবুলসহ সলিমপাড়া গ্রামের কয়েকজন কৃষক মঙ্গলবার সকাল ১০টার দিকে সীমান্তের বাংলাদেশি ভূখণ্ডে ঘাস কাটতে যান। এ সময় ভারতের জলঙ্গী থানার মুরাদপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের ওপর অতর্কিত গুলি ছুড়লে গাজী গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় রুবেলসহ অন্যরা পালিয়ে আসেন। পরে গুলিবিদ্ধ গাজীকে টানতে টানতে নিজ ক্যাম্পে নিয়ে যায় বিএসএফ সদস্যরা।

গাজীর সঙ্গে ঘাস কাটতে যাওয়া রুবেল জানান, বাংলাদেশি সীমান্তে তারা ঘাস কাটছিলেন। বিএসএফের গুলিতে গাজী মারা গেছেন। পরে গাজীর মরদেহ টানতে টানতে নিজ ক্যাম্পে নিয়ে যায় বিএসএফ।

সলিমপুর গ্রামের বাসিন্দা কিরণ জানান, গাজী কোন চোরাকারবারীর সঙ্গে জড়িত ছিলেন না। তিনি কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করতেন। গাজীর মরদেহ কোথায় রাখা আছে সে সম্পর্কে স্বজনরা তথ্য নিচ্ছেন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। তাদের সঙ্গে থাকা সাহাবুল নামে আরেক বাংলাদেশি নিখোঁজ রয়েছেন।

বিজিবির ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম বলেন, সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি একজনের মারা যাওয়ার কথা লোকমুখে শোনা যাচ্ছে। বিভিন্ন ভাবে খোঁজ নেয়া হয়েছে। তবে কোন বাংলাদেশির মৃত্যুর খবর নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পর থেকে সলিমপাড়া সীমান্তে বিজিবি সদস্যরা ঘটনার প্রকৃত তথ্য সংগ্রহ করছেন।

নিজেকে ‘স্মার্ট’ করে তোলার ১০ কার্যকর কৌশল
  • ৩১ মার্চ ২০২৬
মেসিকে নিয়ে সুখবর দিলেন লিওনেল স্কালোনি
  • ৩১ মার্চ ২০২৬
যেকারণে নাসিম শাহকে ২ কোটি রুপি জরিমানা করল পিসিবি
  • ৩১ মার্চ ২০২৬
শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় গোড়া থেকেই কাজ করতে চাই: র…
  • ৩১ মার্চ ২০২৬
হরমুজ প্রণালিতে টোল আদায় পরিকল্পনার অনুমোদন
  • ৩১ মার্চ ২০২৬
দুপুরের মধ্যে ঢাকাসহ যে ৬ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence