চকলেটের লোভ দেখিয়ে প্রতিবন্ধী শিশু ধর্ষণ

২৮ জানুয়ারি ২০২০, ১০:০৩ PM
প্রতীকী

প্রতীকী

নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলায় ৯ বছর বয়সী এক মানসিক প্রতিবন্ধী শিশুকে চকলেটের লোভ দেখিয়ে প্রতিবেশী রাকিব (১৮) নামের এক যুবক ধর্ষণ করেছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগী মেয়েটির পরিবার।

আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে উপজেলার চরজব্বর ইউনিয়নের চর হাসান গ্রামে প্রতিবেশী রাকিব ঘরে ঢুকে শিশুটিকে চকলেটের লোভ দেখায়। পরে সে যখন বুঝতে পারে ঘরে কেউ নেই এই সুযোগে সে শিশুটিকে ধর্ষণ করে। পরে শিশুটির মামি এসে দেখতে পেলে ধর্ষক পালিয়ে যায়। পরে শিশুটিকে আজ দুপুর ১২টার দিকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বর্তমানে এ ঘটনায় অভিযুক্ত যুবক রাকিব (১৮), পলাতক রয়েছে। সে চরজব্বর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ক্ষনকার বাড়ির মহসিনের ছেলে।

চরজব্বর থানার পরিদর্শক (তদন্ত) ইব্রাহীম খলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর পরই অভিযোগ পেয়ে পুলিশ অভিযুক্ত যুবককে আটক করতে অভিযান চালিয়েছে। অভিযুক্ত যুবক পলাতক রয়েছে। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। ভুক্তভোগী শিশুকে পুলিশ উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে। অভিযুক্ত ধর্ষককে গ্রেফতারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।

‎১৭ বছরে পা দিল রুয়েটের সিরামিক অ্যান্ড মেটালার্জিকাল ইঞ্জি…
  • ২৩ এপ্রিল ২০২৬
জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ও বিরোধীদলের সমন্বয়ে কমিটি গ…
  • ২৩ এপ্রিল ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে ইন্দোনেশিয়া, আবেদ…
  • ২৩ এপ্রিল ২০২৬
সংশোধিত বদলি নীতিমালা জারি নিয়ে বড় খবর দিল মন্ত্রণালয়
  • ২৩ এপ্রিল ২০২৬
নতুন মেডিকেল কলেজ স্থাপনের চেয়ে গুরুত্বপূর্ণ পুরোনোগুলোর আন…
  • ২৩ এপ্রিল ২০২৬
সরকার ও বিরোধী দলের ১০ জনকে নিয়ে কমিটি গঠনের প্রস্তাব প্রধা…
  • ২৩ এপ্রিল ২০২৬