জ্বালানি সংকট

সরকার ও বিরোধী দলের ১০ জনকে নিয়ে কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

২৩ এপ্রিল ২০২৬, ০৫:৫৫ PM , আপডেট: ২৩ এপ্রিল ২০২৬, ০৬:১৭ PM
প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান © সংগৃহীত

জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি দল ও বিরোধী দলের সদস্যদের সমন্বয়ে ১০ সদস্যের একটি কমিটি গঠন করার প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে সংসদ অধিবেশনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে সভাপতি করে কমিটি গঠনের প্রস্তাব করেন তিনি। 

প্রধানমন্ত্রী সরকারি দলের পক্ষ থেকে কমিটির পাঁচ সদস্যের নামও প্রস্তাব করেন। সেই সঙ্গে তিনি বিরোধী দল থেকে পাঁচজন সদস্যের নাম দেওয়ার আহ্বান জানান। পরে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান সংসদে জানান, তাঁরা শিগগির পাঁচজনের নাম দেবেন।

এর আগে, বুধবার (২১ এপ্রিল) জাতীয় সংসদে ‘দেশের বর্তমান জ্বালানিসংকট নিরসনে এবং জনদুর্ভোগ লাঘবে অবিলম্বে সরকারের কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ’ বিষয়ে একটি নোটিশ এনেছিলেন বিরোধীদলীয় নেতা। সেটা নিয়ে সংসদে আলোচনা হয়। আলোচনায় বিরোধীদলীয় নেতা জ্বালানিসংকট নিয়ে সরকার ও বিরোধী দলের সমন্বয়ে একটি ‘কমন কমিটি’ করার প্রস্তাব দিয়েছিলেন। গতকালই প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে জানিয়েছিলেন, জ্বালানি পরিস্থিতি নিয়ে বিরোধী দলের প্রস্তাব বিবেচনায় নেবে সরকার। তাদের প্রস্তাবে বাস্তবতার নিরিখে কিছু থাকলে সেটা বাস্তবায়ন করা হবে।

আজ বিকেলে সংসদে ফ্লোর নিয়ে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান বলেন, গতকালের আলোচনায় সবাই একমত হন যে জ্বালানি নিয়ে সমস্যা একটি বৈশ্বিক সমস্যা। বিরোধীদলীয় নেতা প্রস্তাব করেছিলেন, তদের কিছু পরামর্শ আছে। সরকারি দল ও বিরোধী দল একসঙ্গে বিষয়গুলো নিয়ে কাজ করতে পারে।

বিএনপি সব সময় মানুষের স্বার্থে যেকোনো আলোচনা, যে কারও সঙ্গে করতে প্রস্তুত—উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘তারই প্রেক্ষাপটে মাননীয় স্পিকার, আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা আমাদের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করছি। আমি আপনার (স্পিকার) মাধ্যমে বিরোধীদলীয় নেতা এবং বিরোধী দলকে অনুরোধ করব, উনারাও যদি পাঁচজনের নাম দেন তাহলে এই ১০ জন ব্যক্তি বসে এই বিষয়গুলো আলোচনা করতে পারেন। কোনো পরামর্শ থাকলে এই কমিটির মাধ্যমে সেটি সরকারের কাছেও এল এবং সরকার সেটার মধ্যে কোনো বাস্তবতা থাকলে অবশ্যই সেটি কার্যকর করার উদ্যোগ গ্রহণ করবে।’

এ সময় সংসদ নেতা বিএনপির পক্ষ থেকে কমিটির পাঁচজন সদস্যের নাম প্রস্তাব করেন। তারা হলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন নিজান (লক্ষ্মীপুর–৪), মইনুল ইসলাম খান (মানিকগঞ্জ–২) ও মিয়া নুরুদ্দিন অপু (শরীয়তপুর–৩)।

বিরোধী দলকে পাঁচজনের নাম দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিরোধী দলের পক্ষ থেকে দ্রুত নাম দেওয়া হলে কমিটি দ্রুত কাজ শুরু করতে পারবে।

পরে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, তাঁরা আশা করেন এই সংসদ জাতীয় সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু হবে। তাঁরা মনে করেন, এটি এ সংসদের একটি নবযাত্রা। তাঁরা এটাকে সাধুবাদ জানান ও শিগগির নাম দেবেন।

এরপর সংসদ নেতার উদ্দেশে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, কমিটির একজন সভাপতি প্রয়োজন। তখন সংসদ নেতা তারেক রহমান বলেন, স্বাভাবিকভাবেই যাতে গৃহীত সুপারিশগুলো বাস্তবতার আলো দেখতে পারে, সে জন্য তাঁর প্রস্তাব জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে এ কমিটির সভাপতি করা হোক।

পরে স্পিকার বলেন, ‘আশা করি, অতি অল্প সময়ের মধ্যে বিরোধী দলের নেতা পাঁচজন সদস্যের নাম দেবেন। কারণ, এই সংসদ (চলতি অধিবেশন) এই মাসের শেষেই শেষ হবে। আপনাদের এই বক্তব্যের ফলে জনগণের মনে অনেক আশা সঞ্চার হয়েছে। সরকার ও বিরোধী দল এভাবে যদি সহযোগিতার মাধ্যমে অগ্রসর হয়, তবে যেকোনো সমস্যার সমাধান করা সম্ভব।’

শর্ত পূরণ করেও এমপিও বঞ্চিত, সুখবর দিল সংসদীয় স্থায়ী কমিটি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বিএমইউতে বোনম্যারো ট্রান্সপ্ল্যান্টেশন নিয়ে বিশেষ সিএমই ও স…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
অধ্যক্ষের বিরুদ্ধে নিয়োগ-বাণিজ্য ও ৬০ লাখ টাকা আত্মসাতের অভ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
গাড়ির লংমার্চে গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান হলে আমরাই আয়োজন…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
‎জাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের নতুন সভাপতি ড. আলী আকবর
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ শিপিং করপোরেশনে বিভিন্ন পদে চাকরি, আবেদন ২৪ সেপ্টে…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9