তিন ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় চারজন আটক

২৮ জানুয়ারি ২০২০, ০৯:৫২ AM

© সংগৃহীত

টাঙ্গাইলের ঘাটাইলে বেড়াতে গিয়ে তিন ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় চার জনকে আটক করেছে পুলিশ। সোমবার (২৭ জানুয়ারি) রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

জানা যায়, রোববার ঘাটাইলের চার ছাত্রী বিদ্যালয়ে গিয়ে ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। দুপুর দেড়টায় তারা ঝড়কা এলাকায় যায়। সেখানে তাদের সঙ্গে যোগ দেয় বন্ধু হৃদয় ও শাহীন। পরে তারা আশিক নামের এক ব্যক্তির ব্যাটারি চালিত অটোরিকসাযোগে সাতকুয়া এলাকায় ঘুরতে যায়। এ সময় পাঁচ-সাত জন ব্যক্তি তাদের ঘিরে ফেলে হৃদয়, শাহীন ও আশিককে মারধর করে তিনজনকে ধর্ষণ করে এবং অপরকে ভাগ্নির মতো দেখা যায় বলে তাকে ধর্ষণ করা থেকে বিরত থাকে। দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত আটকে রেখে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে ওই চার ছাত্রী সেখানে তাদের একজনের নানির বাড়িতে আশ্রয় নেয়। সেখান থেকে মোবাইল ফোনে অভিভাবকদের বিষয়টি জানানো হয়।

অভিভাবকরা থানা পুলিশকে জানালে তারা চার স্কুলছাত্রীকে উদ্ধার করে। এ ঘটনায় সোমবার ছাত্রীর বাবা বাদি হয়ে অজ্ঞাতনামা ৫-৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে সোমবার (২৭ জানুয়ারি) রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

টাঙ্গাইলের গোপালপুর সার্কেলের এএসপি আমির খসরু জানান , ধর্ষণের সঙ্গে আরো বেশ কয়েকজন জড়িত রয়েছে। তাই আটকদের চারজনের নাম এই মুহুর্তে প্রকাশ করা সম্ভব হচ্ছে না।

 

মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষায় নতুন নির্দেশনা জারি
  • ৩১ মার্চ ২০২৬
এইচএসসি পরীক্ষা কবে, জানালেন শিক্ষামন্ত্রী
  • ৩০ মার্চ ২০২৬
আবেগি জয়া আহসান অরুণোদয়, তোমায় মনে থাকবে আজীবন
  • ৩০ মার্চ ২০২৬
ভিআইপি ও পুলিশ কর্মকর্তাদের নামে ভুয়া আইডি খুলে প্রতারণা, য…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence