প্রতিবন্ধী ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

২৬ জানুয়ারি ২০২০, ১১:০২ AM

© সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে জেলায় বাক প্রতিবন্ধী তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আসাদুজ্জামান নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে শহরের নিয়ামতনগর মহল্লা এলাকায় এ ঘটনা ঘটে। তিনি বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

গ্রেপ্তার আসাদুজ্জামান জেলার পৌর এলাকার মসজিদপাড়ার রেজাউল ইসলামের ছেলে। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান গণমাধ্যমকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির বাক প্রতিবন্ধী ওই ছাত্রীকে শনিবার দুপুরে প্রধান শিক্ষক আসাদুজ্জামান বাথরুমে নিয়ে গিয়ে ছিটকিনি লাগিয়ে দেন। এসময় স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে ছিটকিনি খুলে ওই ছাত্রীকে উদ্ধরসহ প্রধান শিক্ষক আসাদুজ্জামানকে আটকে রেখে পুলিশে খবর দেয়।

পরে পুলিশ আসাদুজ্জামানকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় শনিবার রাতে বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন ওই ছাত্রীর মা।

‎১৭ বছরে পা দিল রুয়েটের সিরামিক অ্যান্ড মেটালার্জিকাল ইঞ্জি…
  • ২৩ এপ্রিল ২০২৬
জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ও বিরোধীদলের সমন্বয়ে কমিটি গ…
  • ২৩ এপ্রিল ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে ইন্দোনেশিয়া, আবেদ…
  • ২৩ এপ্রিল ২০২৬
সংশোধিত বদলি নীতিমালা জারি নিয়ে বড় খবর দিল মন্ত্রণালয়
  • ২৩ এপ্রিল ২০২৬
নতুন মেডিকেল কলেজ স্থাপনের চেয়ে গুরুত্বপূর্ণ পুরোনোগুলোর আন…
  • ২৩ এপ্রিল ২০২৬
সরকার ও বিরোধী দলের ১০ জনকে নিয়ে কমিটি গঠনের প্রস্তাব প্রধা…
  • ২৩ এপ্রিল ২০২৬