অপহৃত সেই দুই শিক্ষার্থী উদ্ধার, গ্রেফতার ৮

২৬ জানুয়ারি ২০২০, ১০:৪৬ AM

© ফাইল ফটো

রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে অপহৃত হওয়া তানজিম আল ইসলাম দিবস ও খালিদ হাসান ধ্রুবকে উদ্ধার করা হয়েছে। এ সময় আট অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় ডেমরা ও ফকিরাপুল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়াদের মধ্যে রয়েছেন মশিউর রহমান পাপ্পু (৩৪), ইমতিয়াজ আহমেদ (৩০), মাহমুদুর রহমান রাসেল (৩২), তুষার (৩৪), আরিফুল ইসলাম নিশান (৩০), শফিকুল ইসলাম (২৮), ফখর উদ্দিন (২৪) ও নোমান (২৫)। তাদের কাছ থেকে অপহৃত এ-লেভেল পড়ুয়া তানজিম আল ইসলাম দিবস (১৭) ও ঢাকা কলেজের শিক্ষার্থী খালিদ হাসান ধ্রুবকে (১৯) উদ্ধার করা হয়েছে। এছাড়া অপহরণ কাজে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র, পুলিশের পোশাক, নেশা জাতীয় ইনজেকশন, একটি প্রাইভেটকার ও তিনটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার শাহাদাত হোসেন সুমা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তাদের কাছ থেকে অপহরণ কাজে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র, পুলিশের পোশাক, নেশা জাতীয় ইনজেকশন, একটি প্রাইভেটকার ও তিনটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

এরআগে, মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে মোহাম্মদপুরের তাজমহল রোডের মিনার মসজিদ এলাকা থেকে দিবস ও ধ্রুবকে অপহরণ করা হয়। অপহরণকারীরা দিবসের পরিবারের সদস্যদের কাছে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। শুক্রবার এ ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেন দিবসের বাবা ফখরুল ইসলাম। থানা পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পশ্চিম বিভাগ অহৃতদের উদ্ধার ও অপহরণকারীদের গ্রেফতারের চেষ্টা করছিলেন।

গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার শাহাদাত হোসেন সুমা বলেন, গ্রেফতারকৃতরা পেশাদার অপহরণকারী চক্রের সদস্য। এর আগেও তারা গাড়ি ছিনতাইসহ নানা অপরাধ ঘটিয়েছে। এই দলের মাস্টারমাইন্ড হলো পাপ্পু। রোববার সংবাদ সম্মেলন করে এই ঘটনার বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

নওগাঁয় একই পরিবারের ৪ জনকে হত্যা, নেপথ্যে কী?
  • ২১ এপ্রিল ২০২৬
২৯ জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা, দেখুন তালিকা
  • ২১ এপ্রিল ২০২৬
এক এসএসসি পরীক্ষার্থীকে কেন্দ্রে পৌঁছে দিলেন পুলিশ সদস্য
  • ২১ এপ্রিল ২০২৬
এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু
  • ২১ এপ্রিল ২০২৬
একাডেমিক শাটডাউনের ঘোষণা শিক্ষকদের, সেশনজটের শঙ্কা শিক্ষার্…
  • ২১ এপ্রিল ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয়ে একাডেমিক শাটডাউনের ঘোষণা শিক্ষকদের
  • ২১ এপ্রিল ২০২৬