পুলিশ হেফাজতে মৃত্যু: ওসিসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

১৬ জানুয়ারি ২০২০, ০৯:২৩ PM
উত্তরা পশ্চিম থানা

উত্তরা পশ্চিম থানা © ফাইল ফটো

আটকের পর থানায় নির্যাতনে আলমগীর হোসেন (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) তপন চন্দ্র সাহাসহ চারজনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।

বুধবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতে মামলার আবেদন করেন নিহতের স্ত্রী মোছা. আলো বেগম। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেন। আদালত পরে আদেশ দেবেন বলে জানান।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) মামলার বিষয়টি নিশ্চিত করেন। মামলার অপর আসামিরা হলেন উত্তরা পশ্চিম থানার এসআই মো. মিজানুর রহমান, এএসআই নামজুল ও মো. সোহাগ।

নিহতের আলমগীরের স্বজনরা জানান, তিনি প্রাইভেটকার চালাতেন। গ্রামের বাড়ি গাইবান্ধা সদরের কালীবাড়ি এলাকায়। রাজধানীর উত্তরার ১০ নম্বর সেক্টরের ফুলবাড়িয়ায় স্ত্রী ও দুই মেয়ে নিয়ে থাকতেন তিনি। গত ১৬ ডিসেম্বর রাতে ডিউটি শেষে বাসায় ফেরার পথে উত্তরা পশ্চিম থানার পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

আলমগীরকে থানায় নির্যাতন করে পুলিশ। নির্যাতনের পর আদালতে নিয়ে যাওয়ার জন্য গাড়িতে তোলার সময় আলমগীর অসুস্থ ছিলেন। অসুস্থ অবস্থায় আদালত থেকে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। গত ১৯ ডিসেম্বর বিকেলে কারাগারে আলমগীরের মৃত্যু হয়।

আজ পহেলা বৈশাখ: বাঙালির প্রাণের উৎসব
  • ১৪ এপ্রিল ২০২৬
রাতের মধ্যেই ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের 
  • ১৪ এপ্রিল ২০২৬
জুলাই গণ‌অভ্যুত্থানে অন্য স্পেশালিটিতে বদলি, এবার ওএসডি করে…
  • ১৩ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে হরমুজ অবরুদ্ধে যোগ দেবে না ন্যাটো
  • ১৩ এপ্রিল ২০২৬
ওয়েবসাইট হ্যাক হওয়ার খবর নিয়ে যা জানাল ঢাবি প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬
স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরের সুযোগ ইতালির পাদোয়া বিশ্ববি…
  • ১৩ এপ্রিল ২০২৬