দুপুর বেলায় তুলে নিয়ে দুই বান্ধবীকে ধর্ষণের অভিযোগ

১৫ জানুয়ারি ২০২০, ১২:২৫ PM

© প্রতিকী ছবি

মৌলভীবাজার পৌরসভার স্টেডিয়াম এলাকায় সরকারি মহিলা কলেজের এক ছাত্রীসহ দুই বান্ধবী দুপুর বেলায় ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে স্টেডিয়ামের পেছনের পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে অভিযান চালিয়ে দুজনকে আটক করেছে মৌলভীবাজার মডেল থানা পুলিশ। তারা হলেন, আকাশ ও মুন্না। আটক দু‘জন মামলার মূল অভিযুক্ত বলে জানা গেছে।

জানা গেছে, দুপুরে কলেজ থেকে বাড়ি ফেরার পথে শহরের প্রেসক্লাবের সামনে থেকে অটোরিকশায় ওঠে দুই বান্ধবী। এরপর চার যুবক অটোরিকশায় জোর করে উঠে পর্দা টেনে দুই বান্ধবীর হাত বেঁধে ফেলে।

পরে তাদের মৌলভীবাজার জেলা স্টেডিয়ামের পেছনের পাহাড়ি এলাকার নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে মারধর করে মোবাইল ও টাকা ছিনিয়ে নিয়ে তাদেরকে পালাক্রমে ধর্ষণ করে ওই যুকবরা।

একপর্যায়ে ঘটনাস্থল থেকে কৌশলে বেরিয়ে এসে পুলিশে খবর দেন তারা। সেখান থেকে তাদের উদ্ধার করে পুলিশ। পরে আত্মীয়স্বজনকে খবর দিয়ে তাদেরকে পরীক্ষা-নিরীক্ষার জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন গণমাধ্যমকে জানান, ‘ওই কলেজছাত্রী বাদী হয়ে পাঁচজনকে আসামি করে থানায় মামলা করেছেন। রাতে অভিযান চালিয়ে আকাশ ও মুন্না নামে দু’জনকে আটক করেছে।’

বিদ্যালয়টি ফিরল শিক্ষামন্ত্রীর নামে
  • ০২ এপ্রিল ২০২৬
দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৩২ হাজার ৩৩২ মেগাওয়াট
  • ০২ এপ্রিল ২০২৬
ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করতে করতে এমপির বক্তব্যের সময় শেষ
  • ০২ এপ্রিল ২০২৬
সুশাসন নিশ্চিতে নিরপেক্ষ প্রশাসনের বিকল্প নেই
  • ০২ এপ্রিল ২০২৬
চীনের পিকিং ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছেন সরকারি…
  • ০২ এপ্রিল ২০২৬
এনএসইউতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা স…
  • ০২ এপ্রিল ২০২৬