লোহাগড়ায় ধর্ষণের ঘটনায় ৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ১

১৪ জানুয়ারি ২০২০, ০৯:৫০ AM

© সংগৃহীত

নড়াইলে ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত আল আমিনসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করেছে নির্যাতিতার পরিবার। রোববার রাতে (১২ জানুয়ারি) লোহাগড়া উপজেলার বাসিন্দা ওই নির্যাতিতাকে কৌশলে একটি নির্জনস্থানে নিয়ে যায় একই এলাকার বখাটে কিশোর আল আমিন। এসময় তাকে সহযোগিতা করে তার তিন বন্ধু মুকুল, সিহাব, জাহাঙ্গীর ও ইয়াসিন। পরে নির্জনস্থানে মেয়েটিকে ধর্ষণ করে পালিয়ে যায় তারা। মেয়েটি বাড়ি ফিরে স্বজনদের বিষয়টি জানালে নির্যাতিতার বাবা বাদী হয়ে লোহাগাড়া থানায় মামলা দায়ের করেন বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান বলেন, এ ঘটনায় অভিযুক্ত মুকুলকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া গতকাল দুপুরে নির্যাতিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

উদ্বেগজনক হারে বাড়ছে অটিজম, গর্ভাবস্থাতেই মা ও অনাগত সন্তান…
  • ০২ এপ্রিল ২০২৬
ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে মাভাবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক…
  • ০২ এপ্রিল ২০২৬
অর্থাভাবে মাস্টার্সে ভর্তি হতে না পারা ঢাবি ছাত্রীর পাশে ছা…
  • ০২ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে হামের লক্ষণ নিয়ে আরও ২৬ শিশু
  • ০২ এপ্রিল ২০২৬
নাসিরনগরে অভিযানে ৫ হাজার লিটার ডিজেল উদ্ধার
  • ০২ এপ্রিল ২০২৬
জয় দিয়েই এশিয়ান গেমস শুরু বাংলাদেশের
  • ০২ এপ্রিল ২০২৬