দুই হাত নেই, তবুও ধর্ষণের প্রতিবাদে মাসুদ

০৬ জানুয়ারি ২০২০, ০৫:৫২ PM
ধর্ষণের প্রতিবাদে শিক্ষার্থী মাসুদ শাহরিয়ার

ধর্ষণের প্রতিবাদে শিক্ষার্থী মাসুদ শাহরিয়ার © সংগৃহীত

ধর্ষণের শিকার হয়ে নিজেদের সহপাঠী হাসপাতালে ভর্তি। আর দোষীদের প্রতিবাদে রাজপথে কলেজ, বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র-ছাত্রীরা। চলছে বিক্ষোভ, উত্তপ্ত রাজপথ। অংশগ্রহণকারীদের মধ্যে কারো দুই হাত নেই, কারো বা এক পা ভাঙা। তারপরও নিজেদের নিরাপত্তা, ধর্ষণের প্রতিবাদে মাঠে নেমেছেন ওই শিক্ষার্থীরা। সামাজিক যোগাযোগমাধ্যমসহ গণমাধ্যমে তাদের উপস্থিতি প্রশংসা কুড়িয়েছে।

রোববার সন্ধ্যায় রাজধানীর কুর্মিটোলায় বাস থেকে নেমে ধর্ষণের শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। এই ঘটনায় ক্যাম্পাসসহ কুর্মিটোলায় ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেছে ঢাবি ও  অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা। ঘর্ষণের ঘটনায় জড়িদের বিচার ও শাস্তির দাবিতে সোমবার দুপুরে শাহবাগ মোড় অবরোধ করে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদসহ সাধারণ শিক্ষার্থীরা। এছাড়া ঢাবি ক্যাম্পাসে ছাত্রলীগ, ছাত্রদল ও বামপন্থী ছাত্র সংগঠনগুলোও প্রতিবাদ জানিয়েছে।

সোমবার দুপুরে শাহবাগ মোড়ে সরেজমিনে দেখা যায়,  ধর্ষণের প্রতিবাদ বিক্ষোভে যোগ দিয়েছেন মাসুদ শাহরিয়ার নামের একজন শিক্ষার্থী। রাজধানীর একটি কলেজে পড়ছেন তিনি। ঢাবি ছাত্রী ধর্ষণের শিকার হওয়ার প্রতিবাদ থেকে দূরে রাখলেন না নিজেকে। শাহবাগ মোড়ে শামিল হলেন প্রতিবাদ সমাবেশে। কেউ স্লোগান ধরছেন, কেউবা বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড হাতে নিয়ে প্রদর্শন করছেন। কিন্তু শাহরিয়ার  যে হাত নেই। তাতে কি- দুই ঠোটে চেপে ধরলেন প্রতিবাদি প্ল্যাকার্ড।

এছাড়া ‘নারীর প্রতি সহিংসতা বন্ধ কর’, ‘ধর্ষকের শাস্তি হোক মৃত্যুদন্ড’, ‘রুখে দাও ধর্ষণ’, ‘স্টপ রেপ’ সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন প্রতিবাদ সমাবেশে অংশ নেয়া শিক্ষার্থীরা।

এদিকে ওই ছাত্রী ধর্ষণে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেছেন, ঘটনার তদন্ত চলছে, সত্যতা যাচাই করা হচ্ছে, আইনশৃঙ্খলা বাহিনীর সবগুলো সংস্থা ঘটনাটি তদন্ত করছে।

জানা যায়, বান্ধবীর বাসা রাজধানীর শেওড়ায়। সেখানে যাওয়ার উদ্দেশেই তিনি বিশ্ববিদ্যালয়ের বাসে উঠেছিলেন। তবে ভুল করে শেওড়ার আগে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের কাছে বাস থেকে নেমে পড়েন তিনি। আর সেখানেই কোনো একটি স্থানে ধর্ষণের শিকার হন।

ধর্ষণের ঘটনার আলামত সংগ্রহ করেছে র‍্যাব ও ডিবি। ঝোপের মধ্যে পড়ে ছিল ছাত্রীটির বই-ঘড়ি-ইনহেলার। সকালে কুর্মিটোলা গলফ ক্লাবে যাওয়ার পথে একটি ঝোপের মধ্য থেকে এসব উদ্ধার করা হয়।

ধর্ষণের ঘটনায় অজ্ঞাত একজনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকালে ক্যান্টনমেন্ট থানায় মামলাটি দায়ের করেন ওই ছাত্রীর বাবা। ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহান হক বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়া ওই ছাত্রী ধর্ষণের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরো ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদসহ সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন।

বিদ্যালয়টি ফিরল শিক্ষামন্ত্রীর নামে
  • ০২ এপ্রিল ২০২৬
দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৩২ হাজার ৩৩২ মেগাওয়াট
  • ০২ এপ্রিল ২০২৬
ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করতে করতে এমপির বক্তব্যের সময় শেষ
  • ০২ এপ্রিল ২০২৬
সুশাসন নিশ্চিতে নিরপেক্ষ প্রশাসনের বিকল্প নেই
  • ০২ এপ্রিল ২০২৬
চীনের পিকিং ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছেন সরকারি…
  • ০২ এপ্রিল ২০২৬
এনএসইউতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা স…
  • ০২ এপ্রিল ২০২৬