দৃষ্টিপ্রতিবন্ধীকে মারধর: ১ বছর বহিষ্কার চবি ছাত্রলীগকর্মী

২০ নভেম্বর ২০১৯, ০৪:৩৬ PM

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ছাত্রলীগ কর্মী মোরশেদুল আলম রিফাতকে ১ বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।

গত মঙ্গলবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার নির্বাহী ক্ষমতাবলে এই বহিষ্কারাদেশ দেন। যা গত ১৪ নভেম্বর থেকে কার্যকর হয়েছে বলেও জানানো হয়।

আজ বুধবার (২০ নভেম্বর) দুপুরে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব হেলথ রেসিডেন্স অ্যান্ড ডিসিপ্লিনারি কমিটির সদস্য সচিব ও চবি প্রক্টর অধ্যাপক এসএম মনিরুল হাসান।

এর আগে, গত ১০নভেম্বর রাতে বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের মোড়স্থ নুর আলম স্টোরের সামনে দৃষ্টিপ্রতিবন্ধী শুক্কুর আলমকে মারধর করেন শাখা ছাত্রলীগের বিজয় গ্রুপের কর্মী ও ব্যবস্থাপনা বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মোরশেদুল আলম রিফাত। এ ঘটনায় আন্দোলন করেন প্রতিবন্ধী শিক্ষার্থীরা। পরদিন ১১ নভেম্বর প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিলে অভিযোগের প্রেক্ষিতে তিন কর্মদিবসের মধ্যে অভিযুক্ত রিফাতকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। সাথে ক্যাম্পাসের কোথাও রিফাতকে দেখামাত্র গ্রেপ্তার করার নির্দেশ দেন প্রক্টর।

এদিকে যথাসময়ে কারন দর্শাতে না পারায় গত ১৪ নভেম্বর চবির প্ল্যান এন্ড ডিসিপ্লিনারি কমিটির নিকট অভিযুক্ত রিফাতকে ১ বছরের জন্য বহিষ্কারের সুপারিশ করে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডি।

চবি প্রক্টর অধ্যাপক এস এম মনিরুল হাসান বলেন, ‘এক দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মোরশেদুল আলম রিফাতকে এক বছরের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। উপাচার্য তার নির্বাহী ক্ষমতাবলে এ আদেশ দিয়েছেন। বোর্ড অব হেলথ রেসিডেন্স অ্যান্ড ডিসিপ্লিনারি কমিটিতে পরবর্তী সভায় বিষয়টি রিপোর্ট করা হবে।’

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬টি, জামায়াত-এনসিপি ও স্বতন্ত্র…
  • ০৬ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাসে যাচ্ছে না প্রাথমিক বিদ্যালয়
  • ০৬ এপ্রিল ২০২৬
ভাত রান্না করতে দেরি হওয়ায় স্ত্রীকে ঝলসে দিলেন স্বামী
  • ০৬ এপ্রিল ২০২৬
আবারো আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার ইঙ্গিত দিলেন সাকিব
  • ০৬ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানের আরও এক শীর্ষ কর্মকর্তা…
  • ০৬ এপ্রিল ২০২৬
শিক্ষামন্ত্রীর অনুষ্ঠান বর্জন করল সাংবাদিকরা
  • ০৬ এপ্রিল ২০২৬