শিক্ষামন্ত্রীর অনুষ্ঠান বর্জন করল সাংবাদিকরা

০৬ এপ্রিল ২০২৬, ০২:২৪ PM , আপডেট: ০৬ এপ্রিল ২০২৬, ০২:৪০ PM
শিক্ষামন্ত্রীর অনুষ্ঠান বর্জন করে তারেক স্মৃতি অডিটরিয়ামের বাহিরে অবস্থান করছেন সাংবাদিকরা

শিক্ষামন্ত্রীর অনুষ্ঠান বর্জন করে তারেক স্মৃতি অডিটরিয়ামের বাহিরে অবস্থান করছেন সাংবাদিকরা © টিডিসি

ময়মনসিংহের দুই শিক্ষাবোর্ডের কেন্দ্রসচিবদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভা থেকে সাংবাদিকদের চলে যেতে বলায় অনুষ্ঠান বর্জন করেন বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা। আজ সোমবার দুপুর ১২টার দিকে ময়মনসিংহের টাউনহলের তারেক স্মৃতি অডিটরিয়ামে এ ঘটনা ঘটে। 

উপস্থিত সাংবাদিকরা বলেন, মতবিনিময় সভায় আমরা ক্যামেরা ও সকল প্রস্তুতি সম্পন্ন করি। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন প্রবেশ করেন এবং বলেন ‘সাংবাদিকদের থাকার দরকার নেই, আপনারা চলে যান।’

শিক্ষামন্ত্রী এ-ও বলেন, সার্কিট হাউজের ডাকবাংলোতে সাংবাদিকদের সঙ্গে কথা বলব। তার এ কথা বলার পরই উপস্থিত বেশ কয়েকজন শিক্ষক আমাদের জোর করে ও ধাক্কা দিয়ে অডিটোরিয়াম থেকে বের করে দেন। কেউ কেউ ‘ঘুষি’ মারতেও উদ্যত হন বলে অভিযোগ করেন সাংবাদিকরা।

এ ঘটনার পরই শিক্ষামন্ত্রীর অনুষ্ঠানটি বর্জন করে বাহিরে অবস্থান নেন বলে জানান সাংবাদিকরা।

জানা গেছে, আজ সোমবার এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষ্যে ময়মনসিংহ শিক্ষাবোর্ড এবং ময়মনসিংহ অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের কেন্দ্রসচিবদের সঙ্গে শিক্ষামন্ত্রীর একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি ঘিরে এ ঘটনা ঘটে বলে জানান সাংবাদিকরা। 

স্থাপত্য অধিদপ্তরে ১২ থেকে ২০তম গ্রেডে চাকরি, পদ ৩৩, আবেদন …
  • ১৬ জুলাই ২০২৬
মেসির উদাহরণ টেনে আরও এক বিশ্বকাপ খেলতে চান হ্যারি কেইন
  • ১৬ জুলাই ২০২৬
সাতক্ষীরায় জলবায়ু উপদ্রুত বস্তিবাসীর অধিকার প্রতিষ্ঠার দাবি…
  • ১৬ জুলাই ২০২৬
পাঠদানের অনুমতি পেল ৬৫৪ শিক্ষাপ্রতিষ্ঠান, তালিকা দেখুন এখানে
  • ১৬ জুলাই ২০২৬
পৃথিবীতে আছড়ে পড়ার আগেই সুইফট টেলিস্কোপ উদ্ধারে নাসার উদ্যোগ
  • ১৬ জুলাই ২০২৬
নিষিদ্ধ হতে পারেন জুড বেলিংহ্যাম
  • ১৬ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence