ধর্ষণের অভিযোগ ওঠার পর বিএনপির ওয়ার্ড সভাপতির পদ স্থগিত

০৬ এপ্রিল ২০২৬, ০৮:০৯ AM
যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হারুন অর রশীদ

যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হারুন অর রশীদ © সংগৃহীত

যশোর সদর উপজেলার একটি ইউনিয়নের এক ওয়ার্ড বিএনপির সভাপতি হারুন অর রশীদের বিরুদ্ধে তার পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনা জানাজানি হলে এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। অভিযুক্তের শাস্তির দাবিতে মানববন্ধনের প্রস্তুতি নেয় স্থানীয় লোকজন। একই সঙ্গে অভিযোগের পরিপ্রেক্ষিতে তার দলীয় পদও স্থগিত করা হয়েছে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, হারুন অর রশীদ তার প্রবাসী ছেলের স্ত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে জোরপূর্বক অনৈতিক সম্পর্ক স্থাপন ও একাধিকবার ধর্ষণ করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি বিষয়টি পরিবারের সদস্যরা জানতে পারলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

অভিযোগ রয়েছে, অভিযুক্ত নেতা তার প্রভাব খাটিয়ে ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করেন এবং ভুক্তভোগী পরিবারকে ভয়ভীতি প্রদর্শন করেন।

এ ঘটনায় শনিবার (৪ এপ্রিল) বিকেলে স্থানীয় বাজারে বিক্ষুব্ধ এলাকাবাসী মানববন্ধনের ডাক দেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয় বিএনপি নেতারা ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে সাময়িকভাবে কর্মসূচি স্থগিত করা হয়।

ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট নুরুজ্জামান বলেন, ‘বিষয়টি দলের নজরে এসেছে এবং সদর উপজেলা বিএনপির একটি টিম ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের সঙ্গে কথা বলেছে। সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন বলেন, বিষয়টি নিয়ে দলীয়ভাবে তদন্ত চলছে এবং তদন্ত কমিটির সিদ্ধান্ত শিগগিরই জানানো হবে।’

আরও পড়ুন: চট্টগ্রামে জুলাই যোদ্ধার ওপর হামলার অভিযোগ

অভিযোগের বিষয়ে জানতে চাইলে হারুন অর রশীদ মোবাইল ফোনে দাবি করেন, তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার এবং তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। পরে তিনি ফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

এদিকে দলীয় নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগে রবিবার (৫ এপ্রিল) সদর উপজেলা বিএনপি তার পদ স্থগিত করেছে। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকনের অনুমোদনে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। দলীয় সূত্র জানিয়েছে, চলমান তদন্ত শেষে এ বিষয়ে পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

শিক্ষার্থীদের গবেষণা অনুদানের ১৫% নিচ্ছে বিভাগ, দিতে হচ্ছে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
শতভাগ উপস্থিত শিক্ষার্থীদের পুরস্কার দিলেন নোবিপ্রবি অধ্যাপক
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
আসামি না হয়েও কারাগারে, ২০ ‍দিন পর জামিন
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
শিশুর ভাষা বিকাশে ডিভাইস স্ক্রিনের প্রভাব কেমন, যা বলছে ঢাব…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ ও কুমুদিনী হাসপাতালে কর্মকর্ত…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
জাকসুর মেয়াদ শেষ ১৮ সেপ্টেম্বর, রোডম্যাপ ঘোষণাসহ চার দফা দা…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9