যশোরে শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

২৬ মার্চ ২০২৬, ০৩:৫২ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

যশোরে নিজ বাড়িতে পুত্রবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে শ্বশুরের বিরুদ্ধে। এ ঘটনায় ব্যর্থ হয়ে অভিযুক্ত ব্যক্তি ও তার পরিবার ভুক্তভোগীকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে নিরাপত্তার অভাবে ওই গৃহবধূ তার শিশুসন্তানকে নিয়ে বাবার বাড়িতে আশ্রয় নিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে শহরের হুশতলা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার সময় ওই গৃহবধূ তার তিন বছরের শিশুসন্তানসহ নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। শাশুড়ি ও স্বামী বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্ত শ্বশুর নেশাগ্রস্ত অবস্থায় ঘরে প্রবেশ করেন এবং পুত্রবধূকে ধর্ষণের চেষ্টা চালান।

গৃহবধূর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে অভিযুক্ত শ্বশুর ঘটনাস্থল ত্যাগ করেন। পরে বিষয়টি জানাজানি হলে তিনি পুত্রবধূকে হত্যার হুমকি দিয়ে বাড়ি থেকে বের হয়ে যান।

গৃহবধূর বাবা জানান, ঘটনার পর জামাতাকে খবর দেওয়া হলে শুরুতে তিনি তার বাবার বিচার দাবি করেছিলেন। কিন্তু বাড়িতে ফেরার পর জামাতা তার অবস্থান পরিবর্তন করেন। বর্তমানে শ্বশুর ও জামাতা উভয়েই মিলে ভুক্তভোগী পরিবারকে মামলা তুলে নিতে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিচ্ছেন।

ভুক্তভোগী গৃহবধূ ও তার বাবা নিরাপত্তার স্বার্থে এবং সঠিক বিচারের আশায় যশোর কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে অভিযোগ দেওয়ার পর থেকে বিবাদী পক্ষ আরও বেপরোয়া হয়ে উঠেছে বলে তারা দাবি করেন।

এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ খান জানান, পুলিশ বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

৫ পদে ৩৩ জনবল নিয়োগ দেবে চট্টগ্রামের কর অঞ্চল-৩
  • ১৫ অক্টোবর ২০২৬
তৃতীয় ভাষা শেখাতে শিক্ষার্থীদের মতামত নেবে জাতীয় বিশ্ববিদ্য…
  • ১৫ অক্টোবর ২০২৬
১৯তম বিজেএস প্রিলিমিনারি পরীক্ষা তিন কেন্দ্রে, সময়সূচি প্রক…
  • ১৫ অক্টোবর ২০২৬
শিক্ষাসহ ৩ সচিবকে সিনিয়র সচিবের পদমর্যাদা দিল সরকার
  • ১৫ অক্টোবর ২০২৬
জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
  • ১৫ অক্টোবর ২০২৬
পুরোনো কারিকুলামেই পাঠদান, চূড়ান্ত হয়নি সেন্ট্রাল ইউনিভার্স…
  • ১৫ অক্টোবর ২০২৬