ছুটির দিনে নারীকে নিজ কার্যালয়ে ডেকে ধর্ষণ, প্রাণিসম্পদ কর্মকর্তা গ্রেফতার

০৪ এপ্রিল ২০২৬, ০২:৪০ PM
হাকিমপুর থানা

হাকিমপুর থানা © সংগৃহীত

দিনাজপুরের হাকিমপুরে সাপ্তাহিক ছুটির দিনে এক নারীকে নিজ কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ। 

শুক্রবার (৩ এপ্রিল) সকালে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে মামলা করার পর রাত ৮টার দিকে হিলি বাসস্ট্যান্ড এলাকা থেকে অভিযুক্ত কর্মকর্তাকে গ্রেফতার করা হয়।

ভুক্তভোগী ওই নারী (২৬) হাকিমপুর উপজেলার বাসিন্দা ও দুই সন্তানের জননী। পেশায় তিনি একজন গরুর খামারি। 

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত প্রাণিসম্পদ কর্মকর্তার সঙ্গে ওই নারীর পূর্বপরিচয় ছিল। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ওই কর্মকর্তা মুঠোফোনে কল করে খামারি নারীকে গল্প করার জন্য নিজ কার্যালয়ে ডেকে নেন। সেখানে যাওয়ার পর কর্মকর্তা নিজ কক্ষের দরজা বন্ধ করে দেন এবং গল্পের এক পর্যায়ে ওই নারীকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।

ঘটনার পর শুক্রবার রাতেই ভুক্তভোগী নারী হাকিমপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলা হওয়ার পরপরই অভিযানে নামে পুলিশ এবং পৌর শহরের হিলি বাসস্ট্যান্ড এলাকা থেকে ওই কর্মকর্তাকে গ্রেফতার করা হয়। 

স্থানীয় একাধিক সূত্র দাবি করেছে, অভিযুক্ত এই কর্মকর্তার বিরুদ্ধে এর আগেও নারী কেলেঙ্কারির মতো একাধিক বিতর্কিত ঘটনার অভিযোগ ছিল।

এ বিষয়ে হাকিমপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান জানান, ধর্ষণের মামলায় অভিযুক্ত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। ভুক্তভোগী নারীর স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে দিনাজপুর মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আজ শনিবার (৪ এপ্রিল) দুপুরে দিনাজপুর আদালতে সোপর্দ করা হবে।

স্বাস্থ্যসেবা উন্নত না হলে প্রকৃত সমৃদ্ধি সম্ভব নয়: রিজভী
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
১২ শতাধিক প্রার্থী নিয়োগপত্র পাননি, ঢাবিতে আন্দোলনে নামছেন …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক 
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
২৪-এর পরাজিত শক্তিকে আস্কারা দেবেন না: বিরোধী রাজনৈতিক দলের…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জিয়াউর রহমান থেকে তারেক রহমান—জাতিসংঘের মঞ্চে বাংলাদেশের প…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
কমিটির হাতে ক্ষমতা, ভাইভা নম্বর বৃদ্ধি, এখন ভেরিফিকেশনে বাদ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬