তরুণীকে ভাগিয়ে নিয়ে দুই বন্ধু মিলে ধর্ষণ, তিনজন গ্রেফতার

২৬ মার্চ ২০২৬, ১০:০২ AM , আপডেট: ২৬ মার্চ ২০২৬, ১০:০৭ AM
 প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে এক তরুণীকে ভাগিয়ে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ভুক্তভোগীর দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন জামান মণ্ডল (৩০), হাবিবুল্লাহ (২৪) ও তামিম খান (২০)। তবে তাদের বিস্তারিত পরিচয় জানায়নি পুলিশ।

পুলিশ জানায়, ঢাকার মিরপুর এলাকার প্রতিবেশী ভাড়াটে তামিম খানের সঙ্গে প্রায় এক মাস আগে ওই তরুণী বেরিয়ে নিখোঁজ হন। পরে তামিম তাকে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে রাখেন। এ সময় তরুণী বিয়ের প্রস্তাব দিলে গত মঙ্গলবার রাত ১০টার দিকে টঙ্গীর সিংবাড়ি এলাকায় একটি বাসায় নিয়ে যান। এরপর রাতে তামিম ও তার দুই বন্ধু জামান মণ্ডল এবং হাবিবুল্লাহ ওই কক্ষে তাকে ধর্ষণ করে পালিয়ে যান।

ভুক্তভোগী পরদিন ভোরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে উদ্ধারের জন্য সহায়তা চান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন যুবককে গ্রেপ্তার করা হয়।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ‘তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

স্কুলে ভয়াবহ আগুন, শিক্ষার্থীসহ নিহত ২৯
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
তেল সংকটে অচল হাসপাতালের জেনারেটর, তেল পাঠালেন সাবেক ভূমিমন…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির খাতায় শূন্য, ফলাফলে ৪৫ নম্বর
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
১৮ পিস ইয়াবাসহ যুবক আটক 
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
দুই পা অচল, তবু থামেনি রুবেলের পড়াশোনা, হামাগুড়ি দিয়ে শেষ ক…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞান মেলার আয়োজন করছে জিয়াউর রহমান ফাউন্ডেশন, শিক্ষক-শিক…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9