স্কুলে যাবার পথে প্রাণ গেল এক শিক্ষিকার

২৫ মার্চ ২০২৬, ০১:৫২ AM
 মরদেহ বহনকারী গাড়ী

মরদেহ বহনকারী গাড়ী © সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় স্কুলে যাওয়ার পথে গাড়িচাপায় মাহমুদা আক্তার নামে এক সহকারী শিক্ষিকা মারা গেছেন। মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার টান সূত্রাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহমুদা আক্তার উপজেলার ঢোলসমুদ্র গ্রামের মোয়াজ্জেম হোসেনের মেয়ে। 

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ২৬ মার্চের প্রস্তুতি নিতে সকালে তিনি অটোরিকশাযোগে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের লতিফপুর বাসস্ট্যান্ড হয়ে টান সূত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাচ্ছিলেন। পথে পেছন থেকে আসা একটি অজ্ঞাত গাড়ি তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল মতিন দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, 'এ ধরনের মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা সবাই এ ঘটনায় গভীরভাবে শোকাহত।'

পুলিশ জানায়, ঘাতক গাড়িটিকে শনাক্তের চেষ্টা চলছে।

ট্যাগ: গাজীপুর
ছাত্রলীগ নেতার সাথে নামের মিল থাকায় প্রথমবার বাদ, পুনঃযাচাই…
  • ০১ অক্টোবর ২০২৬
সেপ্টেম্বরে ৪৯ নারী-শিশুকে ধর্ষণ, হত্যার শিকার ৫২ জন
  • ০১ অক্টোবর ২০২৬
বাংলাদেশ–আফগানিস্তান টেস্ট ও ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা
  • ০১ অক্টোবর ২০২৬
ঢাকা কলেজের ৫১ জনকে শাস্তির পর এবার আইডিয়াল কলেজের ভর্তি বা…
  • ০১ অক্টোবর ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ ভেঞ্চার, আবেদন ৩…
  • ০১ অক্টোবর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুলের দ…
  • ০১ অক্টোবর ২০২৬