নতুন সংযোজনে জমজমাট সাফারি পার্ক, ঈদে দর্শনার্থীদের রেকর্ড ভিড়

২৩ মার্চ ২০২৬, ১০:২২ AM
জমজমাট সাফারি পার্ক

জমজমাট সাফারি পার্ক © সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাড়তি আকর্ষণ নিয়ে সেজেছে গাজীপুরের শ্রীপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক। এবারের ঈদের আনন্দকে আরও বাড়িয়ে দিতে পার্কে যুক্ত হয়েছে নতুন তিনটি সিংহ। আর এই নতুন অতিথিদের দেখতে ঈদের ছুটিতে পর্যটকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

পার্ক কর্তৃপক্ষ জানায়, কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক থেকে একটি পুরুষ ও দুটি স্ত্রী সিংহ আনা হয়েছে। নতুন এই তিনটি সিংহসহ বর্তমানে পার্কে মোট সিংহের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচটি। ঈদের দিন থেকেই দর্শনার্থীরা কোর সাফারি জোনে এসব সিংহ দেখার সুযোগ পাচ্ছেন।

এ বিষয়ে পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও বন বিভাগের সহকারী বন সংরক্ষক তারেক রহমান বলেন, 'ঈদ উপলক্ষে দর্শনার্থীদের জন্য নতুন আকর্ষণ হিসেবে তিনটি সিংহ যুক্ত করা হয়েছে। এতে করে পার্কে আগতদের আগ্রহ আরও বেড়েছে।'

ঈদ উপলক্ষে দর্শনার্থীদের সুবিধার্থে বিশেষ উদ্যোগ নিয়েছে পার্ক কর্তৃপক্ষ। সাপ্তাহিক বন্ধের দিন মঙ্গলবার হলেও তা বাতিল করে পার্ক খোলা রাখা হয়েছে। পাশাপাশি দর্শনার্থীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করতে পরিবহন ব্যবস্থাও উন্নত করা হয়েছে। বর্তমানে সাতটি শীতাতপ নিয়ন্ত্রিত মিনিবাসে করে পর্যটকরা কোর সাফারি এলাকা ঘুরে দেখতে পারছেন।

পার্ক সূত্রে জানা গেছে, প্রবেশ মূল্য জনপ্রতি ৫০ টাকা। তবে বৈধ পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে শিক্ষার্থীরা ১০ টাকায় প্রবেশের সুযোগ পাচ্ছে। এছাড়া কোর সাফারি জোন ঘুরে দেখতে আলাদা টিকিটের প্রয়োজন হয়, যার মূল্য ১৫০ টাকা।

পার্কের অন্যতম প্রধান আকর্ষণ আফ্রিকান কোর সাফারি জোনে সিংহ, বাঘ, জিরাফ, জেব্রা, হরিণ, নীলগাইসহ বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী অবাধে বিচরণ করে। বিশেষ নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে বাসে বসেই দর্শনার্থীরা এসব প্রাণী কাছ থেকে দেখার সুযোগ পান।

এছাড়া ‘নাইন ডি থিয়েটার’-এ প্রাণী ও প্রকৃতি বিষয়ক শিক্ষামূলক তথ্যচিত্র প্রদর্শন করা হয়, যা শিশু-কিশোরদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ঈদের ছুটিতে পরিবার নিয়ে ঘুরতে আসা দর্শনার্থীদের অনেকেই সন্তোষ প্রকাশ করেছেন। তারা জানান, কর্মব্যস্ততার কারণে সারা বছর সময় না পেলেও ঈদের ছুটিতে পরিবার নিয়ে এমন প্রাকৃতিক পরিবেশে ঘুরতে পেরে তারা আনন্দিত।

পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, দর্শনার্থীদের সর্বোচ্চ নিরাপত্তা ও মানসম্মত সেবা নিশ্চিত করতে কর্মকর্তা-কর্মচারীরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। সংশ্লিষ্টদের মতে, নতুন সিংহ সংযোজন, উন্নত ভ্রমণ সুবিধা এবং বিশেষ ব্যবস্থাপনার কারণে এবারের ঈদে সাফারি পার্কটি ভ্রমণপ্রেমীদের অন্যতম আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে।ঈদের ছুটির দিনগুলোতে প্রতিদিন প্রায় ১০ হাজার দর্শনার্থীর উপস্থিতি পার্কটির ক্রমবর্ধমান জনপ্রিয়তারই প্রমাণ বহন করছে। 

ট্যাগ: গাজীপুর
মহাসড়ক দখল করে নির্মাণ, শিশু পার্কের পর এবার অর্ধনির্মিত ভব…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
৪ কারণে আর্জেন্টিনার দায়িত্ব ছাড়তে চান স্কালোনি
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
শেষ বয়সে বানেছার সঙ্গী শুধু ক্ষুধা, নিঃসঙ্গতা আর দীর্ঘশ্বাস
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিদেশের কারাগারে বন্দি ১০ হাজার বাংলাদেশি
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
রান্না করা খাবার ফ্রিজে রেখে বারবার গরম করে খাওয়া কি স্বাস্…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডিবির পৃথক অভিযানে অস্ত্র, চোরাই মালামাল ও ইয়াবাসহ গ্রেপ্তা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9