ওরশ থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত ১৪

০৬ এপ্রিল ২০২৬, ০১:১৮ AM
কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা

কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা © টিডিসি ফটো

চট্টগ্রামের মিরসরাইয়ে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কায় ১৪ জন আহত হয়েছেন। রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জের মস্তান নগর এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। 

ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠায়। অবস্থা গুরুতর হওয়ায় ৪ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

আহতরা হলেন- এমরান হোসেন (৪৫), আব্দুল রহমান (৬৮), আক্তার হোসেন (১৫), ফরিদ মিয়া (৫০), সাজেদা বেগম (৫৩), তানজিলা সরকার (১৬), মঈনুল হোসেন (৫৫) ফারুক (৩৮), আবুল হোসেন (৪২), ওমর আলী (৬০) কফিল উদ্দিন (৭০), জাহানারা (৪১), হালিম (৪৫), এবং সাহেব আলী (৪৮)। তারা সকলে কুমিল্লা জেলার তিতাস এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মস্তান নগরে ফারদিন পাম্পে জ্বালানি তেলের জন্য লম্বা লাইনের কারণে যানবাহনের ধীর গতি শুরু হয়, এসময় চট্টগ্রামের ফটিকছড়ি থেকে ছেড়ে আসা একটি বাস কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দিলে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়, এসময় বাসের ৩৭ জন যাত্রীর মধ্যে ১৪ জন যাত্রী আহত হন।

বারইয়ারহাট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জয়নাল আবেদীন তিতাস বলেন, ফটিকছড়ি দরবার শরীফ থেকে কুমিল্লার গৌরীপুর যাওয়ার পথে মস্তাননগর এলাকায় কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। আমরা এসে স্থানীয় ও পুলিশের সহযোগিতায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। প্রাথমিকভাবে ধারণা করছি চালকের চোখে ঘুমের কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তানভীর হাসান বলেন, রাতে সড়ক দুর্ঘটনায় আহত ১৪ জনকে হাসপাতালে নিয়ে আমা হয়। তাদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করি। বাকিদের প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছি।

ট্যাগ: মিরসরাই
ফেলোশিপ নিয়ে পড়ার সুযোগ হার্ভার্ড ইউনিভার্সিটিতে, বছরে মিলব…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জুলাই বিপ্লব স্মরণে ২৯টি গল্প সম্বলিত স্মারক গ্রন্থ ও ৯টি উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ইবি ছাত্র ইউনিয়নের সভাপতি নুর আলম, সাধারণ সম্পাদক সজীব
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগ: দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ব্রেইলে…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে নবীন বরণ ও ‘নজরুল বর্ষ’ উদযাপন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ পুলিশে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন ১৪ অক্টোবর পর্যন্ত
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9