নেত্রকোনায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

০৫ এপ্রিল ২০২৬, ০২:৩৬ PM
যুবরাজ চন্দ্র তালুকদার

যুবরাজ চন্দ্র তালুকদার © সংগৃহীত

নেত্রকোনার মোহনগঞ্জে যুবরাজ চন্দ্র তালুকদার (২২) নামের এক যুবকের যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৪ মার্চ) বিকেলে পৌর শহরের আখড়া রোডে আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

যুবরাজ সুনামগঞ্জ জেলার তাহেরপুর উপজেলার মদনাকান্দি গ্রামের দেবল চন্দ্র তালুকদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোহনগঞ্জ পৌর শহরের কাছারি রোডের ব্যবসায়ী সুফল পালের মুদিদোকানে দেড় বছর ধরে কর্মচারীর কাজ করতেন যুবরাজ। শনিবার বিকেল চারটার দিকে একটি ভ্যান নিয়ে আখড়া রোডের গুদামে মালামাল আনতে যান তিনি। দীর্ঘ সময় পার হলেও ফেরত আসেননি যুবরাজ। পরে সাড়ে ৫টার দিকে দোকানমালিক গিয়ে দেখেন, গুদামের ভেতর আড়ার সঙ্গে ফাঁসিতে ঝুলে আছেন যুবরাজ। খবর দেওয়া হলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এদিকে মৃত্যুর পর যুবরাজের স্মার্টফোন থেকে তার বন্ধুদের কাছে পাঠানো অসংখ্য খুদে বার্তা পাওয়া গেছে, যেগুলোর মাধ্যমে এক মেয়ের সঙ্গে তার সম্পর্কে বিচ্ছেদ হওয়ার বিষয়টি জানা যায়। এই কষ্টে তিনি আত্মহত্যা করতে পারেন বলেও ইঙ্গিত রয়েছে।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন বলেন, মৃত্যুর আগে যুবরাজ কোনো এক মেয়ের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ হওয়ার বিষয়ে তার বন্ধুদের অসংখ্য মেসেজ দিয়েছেন। এ নিয়ে তার মনে অনেক কষ্ট ছিল। সুরতহাল প্রতিবেদনে তার শরীরে অন্য কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। আলামত দেখে এটিকে আত্মহত্যা মনে হয়েছে।

হাফিজুল ইসলাম আরও বলেন, খবর পেয়ে যুবরাজের বাবা, ভাই, ভগ্নিপতি, সেখানকার ইউপি সদস্যসহ পরিবারের অনেক সদস্য এসেছিলেন। এ বিষয়ে কারও বিরুদ্ধে তাদের অভিযোগ নেই। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ বেতারের পর এবার বিটিভি ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত …
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
‘রাশেদ খাঁনের পদের আসল কাজ কী, জিজ্ঞাসা করলে সম্ভবত উত্তর দ…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে এবার থানার সামনে বাসে আগুন
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রে এশিয়ান ফিল্মমেকার অ্যাওয়ার্ড জিতলেন বাংলাদেশি…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
কমল জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষার ফি, পুনর্নির্ধারি…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬