ভাত রান্না করতে দেরি হওয়ায় স্ত্রীকে ঝলসে দিলেন স্বামী

০৬ এপ্রিল ২০২৬, ০২:৩১ PM
গৃহবধূ মুসলিমা বেগম

গৃহবধূ মুসলিমা বেগম © সংগৃহীত

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় ভাত রান্না করতে দেরি হওয়াকে কেন্দ্র করে স্ত্রীকে ঝলসে দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গৃহবধূ মুসলিমা বেগম দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার পাগলা উত্তরপাড়া এলাকা এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানিয়েছে, ভাত রান্না করতে কয়েক মিনিট দেরি হয়েছিল বলে স্বামী চুন্নু তার স্ত্রী মুসলিমা বেগমকে গরম পানি দিয়ে ঝলসে দিয়েছেন। ঘটনার পরপরই মুসলিমা বেগমের পরিবার ফকিরহাট থানায় মামলা করে। পুলিশ দ্রুত অভিযুক্ত চুন্নুকে গ্রেপ্তার করে।

ফকিরহাট থানার ওসি বলেন, ‘অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা অভিযুক্ত চুন্নুকে গ্রেপ্তার করেছি। মামলাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং আইন অনুযায়ী তার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।’

বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর সাদা শার্ট ও নেতাকর্মীদের জন্য মেসেজ
  • ১৮ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার সময় তাফসির মাহফিলে বাধা দেওয়া হত, আজও কেন?
  • ১৮ অক্টোবর ২০২৬
পদত্যাগ নিয়ে প্রকাশিত সংবাদ প্রত্যাহার না করলে আইনানুগ ব্যব…
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার সংবাদটি অসত্য ও ভি…
  • ১৮ অক্টোবর ২০২৬