যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানের আরও এক শীর্ষ কর্মকর্তা নিহত

০৬ এপ্রিল ২০২৬, ০২:২৬ PM
মেজর জেনারেল মজিদ খাদেমি

মেজর জেনারেল মজিদ খাদেমি © সংগৃহীত

মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানের রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) গোয়েন্দা সংস্থার প্রধান মেজর জেনারেল মজিদ খাদেমি নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। সোমবার (৬ এপ্রিল) আইআরজিসির এক বিবৃতির বরাতে এ তথ্য জানায় ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফারস নিউজ।

বিবৃতিতে বলা হয়, মাজিদ খাদেমি আইআরজিসির ইন্টেলিজেন্স প্রোটেকশন অর্গানাইজেশন এবং ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাসনিম সংবাদ সংস্থায় প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, আজ সকালে এক বিমান হামলার পর মাজিদ খাদেমি নিহত হয়েছেন।

এ ঘটনায় মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও বেড়েছে বলে ধারণা করা হচ্ছে বলে জানা গেছে জিনহুয়া নেটের এক সংবাদে।

৫ আগস্টের পর থেকে পলাতক, মৃত্যুর পর গোপনে গার্ড অব অনার দিল…
  • ২৪ অক্টোবর ২০২৬
টেসলার উড়ন্ত রোডস্টার প্রকল্পে কাজ করেছেন বুয়েট শিক্ষার্থী …
  • ২৪ অক্টোবর ২০২৬
ছোটবেলার বন্ধুত্ব, মৃত্যুও হলো একসঙ্গে
  • ২৪ অক্টোবর ২০২৬
অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি আকিজ গ্রুপে, আবেদন…
  • ২৪ অক্টোবর ২০২৬
ধর্ষণের অভিযোগে বাড়ি গুঁড়িয়ে দেয়ার পর এবার লুট হচ্ছে মাটি, …
  • ২৪ অক্টোবর ২০২৬
ভারতে কী তবে দক্ষিণের বসন্ত চূড়ান্ত রূপ পেতে যাচ্ছে
  • ২৪ অক্টোবর ২০২৬