গাজীপুরে দাঁড়ি‌য়ে থাকা ট্রা‌কে বাসের ধাক্কা, নিহত ৩

০৫ এপ্রিল ২০২৬, ০৮:৩১ PM
 দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক

দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক © সংগৃহীত

গাজীপুরের কোনাবাড়ীতে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় তিন জন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত আরও ১৫ জন। 

রবিবার (৫ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে মহাসড়কের কোনাবাড়ী ফ্লাইওভারের ওপর এ দুর্ঘটনা ঘটে।

পু‌লিশ ও প্রত্যক্ষদর্শীসূত্রে জানা গেছে, আজ সন্ধ্যায় গাজীপুরের চান্দনা চৌরাস্তা থে‌কে তাকওয়া প‌রিবহ‌নের যাত্রীবাহী এক‌টি মি‌নিবা‌স কা‌লিয়াকৈ‌রের চন্দ্রায় যা‌চ্ছিল। এ সময় কোনাবা‌ড়ী ফ্লাইওভা‌রের মাঝামা‌ঝি এলাকায় বিকল হওয়া এক‌টি ট্রা‌কের ‌পেছ‌নে ধাক্কা দিলে মি‌নিবা‌সের সাম‌নের অংশ দুম‌ড়ে মুচ‌ড়ে যায়। এতে ঘটনাস্থ‌লেই এক নারীসহ ৩ জ‌নের মৃত্যু হয়; আহত হয় আরও ১৫ জন। 

পু‌লিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার ক‌রে আহত‌দের বি‌ভিন্ন ক্লি‌নিক ও হাসপাতা‌লে নি‌য়ে যায়। মর‌দেহ উদ্ধার ক‌রে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতাল ম‌র্গে পা‌ঠি‌য়ে‌ছে। এ ঘটনায় এক ঘণ্টা মহাসড়‌কে যানবাহন চলাচল বন্ধ থা‌কে। এতে মহাসড়‌কে যানজ‌টের সৃ‌ষ্টি হয়। পু‌লিশ দুর্ঘটনাকব‌লিত গাড়ি দু‌টি ফ্লাইওভার থে‌কে অন্যত্র স‌রিয়ে নি‌লে মহাসড়‌কে যানবাহন চলাচল স্বাভা‌বিক হয়।

বিষয়টি নিশ্চিত করে জিএম‌পি কোনাবা‌ড়ি থানার উপপ‌রিদর্শক রেজাউল করীম জানান, মর‌দেহ সনা‌ক্তের কাজ চল‌ছে। আহতদের চি‌কিৎসার জন্য হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে। প্রায় এক ঘণ্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হ‌য়ে‌ছে। 

স্বাস্থ্যে বাজেট বৃদ্ধি তখনই কার্যকর হবে, যখন তামাকের ব্যবহ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির তিন অধ্যাপকের বিরুদ্ধে ট্রাইবুনাল, একজনের বিরুদ্ধে তদ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা, বিমানবাহিন…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
নবম পে-স্কেলের প্রস্তাবিত গেজেট দেখুন এখানে
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাশেদ খাঁনকে ২০১৯ সালের ডাকসুর জিএস ঘোষণা
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে নতুন ১৫ পরিচালক, অব্যাহতি ১০ জন
  • ৩১ আগস্ট ২০২৬