ছাত্রাবাসে তরুণীকে রাতভর আটকে রেখে ধর্ষণ

০২ নভেম্বর ২০১৯, ০৪:১৮ PM

© টিডিসি ফটো

রাজশাহীতে একটি ছাত্রাবাসে এক তরুণীকে রাতভর আটকে রেখে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ওই তরুণীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান–স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় গত বৃহস্পতিবার রাজশাহীর রাজপাড়া থানায় মামলা হয়েছে। পুলিশ এ ঘটনায় সজীব রায়হান (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার সজীব রাজশাহী নগরের একটি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থী। মামলার অপর আসামি পলাশও (২৩) একই শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র। তাঁদের বাড়ি রাজশাহীর তানোর উপজেলার শংকরপুর গ্রামে।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন বলেন, চাকরির খোঁজে ওই তরুণী (২৫) পূর্বপরিচিত ওই দুই ছাত্রের একজনকে ফোন করেন। বুধবার তাঁকে নগরের তেরখাদিয়া এলাকায় উত্তরা ক্লিনিকের মোড়ের একটি ছাত্রাবাসে নিয়ে যান ওই দুই ছাত্র। সেখানে রাতে একটি কক্ষে আটকে রেখে ওই তরুণীকে ধর্ষণ করেন তাঁরা। বৃহস্পতিবার দুপুরে তরুণীর চিৎকারে স্থানীয় লোকজন ওই ছাত্রাবাস থেকে সজীবকে আটক করে পুলিশে খবর দেন। পলাশ এ সময় পালিয়ে যান। পুলিশ গিয়ে সজীবকে গ্রেপ্তার করে এবং তরুণীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান–স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করে। এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে মামলা হয়েছে। সজীবকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরো পড়ুন: প্রকৌশলীর স্ত্রীকে ছাত্রলীগ নেতার কুপ্রস্তাব, থানায় জিডি

বিদ্যালয়টি ফিরল শিক্ষামন্ত্রীর নামে
  • ০২ এপ্রিল ২০২৬
দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৩২ হাজার ৩৩২ মেগাওয়াট
  • ০২ এপ্রিল ২০২৬
ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করতে করতে এমপির বক্তব্যের সময় শেষ
  • ০২ এপ্রিল ২০২৬
সুশাসন নিশ্চিতে নিরপেক্ষ প্রশাসনের বিকল্প নেই
  • ০২ এপ্রিল ২০২৬
চীনের পিকিং ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছেন সরকারি…
  • ০২ এপ্রিল ২০২৬
এনএসইউতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা স…
  • ০২ এপ্রিল ২০২৬