রংপুরে নারীসহ আটক চট্টগ্রামের এএসপি

২৩ অক্টোবর ২০১৯, ১১:২৮ AM

রংপুরে নারীসহ চট্টগ্রাম জেলা পুলিশের এসএসপি কামরুল হাসানকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় নগরীর ২৭ নম্বর ওয়ার্ডের বনানীপাড়ার ভাড়া বাসা থেকে তাদের আটক করা হয়।

মহিলা পরিষদ রংপুরের সম্পাদিকা রোমানা জামান জানান, নীলফামারী জেলার কিশোরগঞ্জের বাসিন্দা ও চট্টগ্রাম জেলা পুলিশের এএসপি কামরুল হাসান দীর্ঘদিন ধরে ওই নারীকে বিয়ের প্রলোভন দিয়ে আসছে। কিন্তু বিয়ে করছেন না। মঙ্গলবার ওই নারীর সঙ্গে দেখা করতে আসলে এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ কর্মকর্তা কামরুল হাসানকে আটক করে পুলিশে দেয়া হয়। পরে রংপুর কোতোয়ালি থানার ওসি আব্দুর রশিদ উভয়কে রংপুর কোতোয়ালি থানায় নিয়ে আসেন।

ভুক্তভোগি ওই নারী বলেন, পুলিশের ঊধ্বতন কর্মকর্তাদের সিদ্ধান্ত মোতাবেক ৫১ লাখ ১ হাজার ৫৩ টাকা দেনমোহর নির্ধারণ করে বিয়ের প্রস্তুতি চলছে। দেনমোহরের এক টাকা কম হলে আমি তার বিরুদ্ধে মামলা করবো।

রংপুর কোতোয়ালি থানা ওসি আব্দুর রশিদ জানান, বিষয়টি একটু জটিল, তাই ঊর্ধ্বতন কর্মকর্তাদের সিদ্ধান্ত ছাড়া কিছুই বলতে পারছি না। মঙ্গলবার গভীর রাতে রংপুর কোতোয়ালি থানায় আটককৃতদের বিয়ে নিয়ে উভয়ের স্বজনদের মধ্যে আলোচনা চলছিল।

আজ পহেলা বৈশাখ: বাঙালির প্রাণের উৎসব
  • ১৪ এপ্রিল ২০২৬
রাতের মধ্যেই ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের 
  • ১৪ এপ্রিল ২০২৬
জুলাই গণ‌অভ্যুত্থানে অন্য স্পেশালিটিতে বদলি, এবার ওএসডি করে…
  • ১৩ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে হরমুজ অবরুদ্ধে যোগ দেবে না ন্যাটো
  • ১৩ এপ্রিল ২০২৬
ওয়েবসাইট হ্যাক হওয়ার খবর নিয়ে যা জানাল ঢাবি প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬
স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরের সুযোগ ইতালির পাদোয়া বিশ্ববি…
  • ১৩ এপ্রিল ২০২৬