ছাত্রলীগ সভাপতির উপর সম্পাদকের হামলা!

২১ অক্টোবর ২০১৯, ০৯:২১ AM

লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভা ছাত্রলীগের সাবেক সভাপতি সোহেল চৌকিয়ার ওপর হামলা হয়েছে। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান শুভ অস্ত্রধারীদের নিয়ে ঘটনাটি ঘটিয়েছে বলে সোহেলের ভাই শহীদ চৌকিয়া অভিযোগ করেছেন।

লক্ষ্মীপুর থেকে রামগঞ্জ বাড়ি যাওয়ার পথে রবিবার (২০ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে সদর উপজেলার বিজয়নগর উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে এ ঘটনা ঘটে। এ সময় তার সঙ্গে থাকা নুপুর বাবুও আহত হয়। খবর পেয়ে সদর উপজেলা ছাত্রলীগের নেতারা ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আহতদের সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে রাতেই জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাসেল মাহমুদ মান্না, সাবেক ছাত্রলীগ নেতা নজরুল ইসলাম ভুলু, চৌধুরী মাহমুদুন্নবী সোহেল ও জেলা কমিটির সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশান হাসপাতালে সোহেলকে দেখতে যান।

আহত সোহেলের ভাই শহীদ চৌকিয়া জানান, আধিপত্য বিস্তার করতে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান শুভ মাইক্রোযোগে অস্ত্রধারীদের নিয়ে ঘটনাস্থল এসে সোহেলের ওপর হামলা করে। এ সময় এলোপাতাড়ি পিটিয়ে সোহেলের মাথাসহ শরীরের বিভিন্ন অংশে জখম করা হয়। সোহেল উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী হওয়ায় শুভ পরিকল্পিতভাবে এ ঘটনাটি ঘটিয়েছে।

অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগে নেতা মেহেদী হাসান শুভ বলেন, ঘটনাটি আমি শুনেছি। এ হামলার সঙ্গে আমি জড়িত নয়। কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে, তা জানি না। আমি প্রতিহিংসার স্বীকার।

জানতে চাইলে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশান জানান, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সম্মেলন শেষে সোহেল বাড়ি যাচ্ছিল। ঘটনাস্থল পৌঁছলে কে বা কারা তার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে লক্ষ্মীপুর সদর মডেল থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. জিয়াউল হক বলেন, ঘটনাটি কেউ আমাদেরকে জানায়নি। তবে এ ব্যাপারে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, আগামী ৭ নভেম্বর রামগঞ্জ উপজেলা, পৌরসভা ও সরকারি কলেজ ছাত্রলীগের বার্ষিক সম্মেলন হওয়ার কথা রয়েছে।

ট্রাম্পের ‘অনির্দিষ্টকালীন যুদ্ধবিরতি’ ঘোষণার নেপথ্যে কী
  • ২২ এপ্রিল ২০২৬
প্রাথমিকের ৫২ হাজার শিক্ষকের চাকরি নিয়ে জটিলতা, কারণ জানালে…
  • ২২ এপ্রিল ২০২৬
বাবার মজুত করা ডিজেলে ডুবে শিশু সন্তানের মৃত্যু
  • ২২ এপ্রিল ২০২৬
এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবিতে প্রথম হল হিসেবে অনলাইন পেমেন্ট চালু করল শেখ মুজিবুর …
  • ২২ এপ্রিল ২০২৬
মনিরা শারমিনের মনোনয়ন স্থগিত করেছে নির্বাচন কমিশন
  • ২২ এপ্রিল ২০২৬