মনিরা শারমিনের মনোনয়ন স্থগিত করেছে নির্বাচন কমিশন

২২ এপ্রিল ২০২৬, ০৩:০০ PM , আপডেট: ২২ এপ্রিল ২০২৬, ০৩:৪৯ PM
মনিরা শারমিন

মনিরা শারমিন © সংগৃহীত

সংরক্ষিত নারী আসনে অংশগ্রহণের লক্ষ্যে জমা দেওয়া এনসিপি নেত্রী মনিরা শারমিনের মনোনয়নপত্র স্থগিত করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। বুধবার প্রাথমিকভাবে তার দাখিলকৃত মনোনয়ন যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়। নির্বাচন ভবনের অডিটরিয়ামে রিটার্নিং কর্মকর্তা মঈন উদ্দীন খান এই সিদ্ধান্ত দেন। 

তিনি আরো জানান, ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের ১৩টি মনোনয়নপত্রের মধ্যে ১২ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা হয়েছে। আর মনিরা শারমিনের মনোনয়নপত্র বাছাই স্থগিত করা হয়েছে। 

নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তা সূত্রে জানা গেছে, নিয়ম অনুযায়ী সব প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হচ্ছে এবং কোনো প্রকার ত্রুটি পাওয়া গেলে বিধি অনুসারে ব্যবস্থা নেওয়া হয়।

বিষয়টি সম্পর্কে জানতে চাইলে জয়নুল আবেদিন শিশির দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা এখন আইনি প্রক্রিয়ায় যাব। যদি আইনি প্রক্রিয়ায় আবার আপিল করার সুযোগ থাকে, আমরা সে আবেদনও করব। আদালতেও যাব।

তিনি আরও বলেন, এটা আমাদের উপর তারা অন্যায় করেছে। তাবাসসুমের মনোনয়ন পত্রটা রাখতে পারতো। কারণ তারা মনোনয়ন পত্র গ্রহণ করেছে। গ্রহণ করার পরে তো তাদের আর কোন থাকার কথা ছিল না। এটা সম্পূর্ণ বিএনপির পক্ষে নিয়ে তারা পক্ষপাতমূলক আচরণ করেছে।

এদিকে নারী আসনে এনসিপির মনোনীত প্রার্থী মনিরা শারমিনের প্রার্থিতা নিয়ে আইনি জটিলতা তৈরি হওয়ায় বিকল্প হিসেবে নুসরাত তাবাসসুমকে বেছে নেয় দলটি; যদিও এক্ষেত্রেও রয়েছে জটিলতা। জানা গেছে, মনিরা শারমিন বর্তমানে এনসিপির যুগ্ম আহ্বায়ক পদে থাকলেও তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকের একজন সাবেক কর্মকর্তা ছিলেন।

তিনি ২০২৫ সালে সরকারি চাকরি থেকে পদত্যাগ করেন। নির্বাচন কমিশনের বিদ্যমান নিয়ম অনুযায়ী, কোনো সরকারি বা সামরিক কর্মকর্তা পদত্যাগ বা অবসরের তিন বছর পূর্ণ না হওয়া পর্যন্ত নির্বাচনে প্রার্থী হতে পারেন না।

মনিরা শারমিনের ক্ষেত্রে এই সময়সীমা পূর্ণ না হওয়ায় তাঁর প্রার্থিতা বাতিলের জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে দলের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে নুসরাত তাবাসসুমকে সংরক্ষিত আসনের জন্য মনোনীত করা হয়েছে।

১৪ দিন আইসিইউতে লড়ে হেরে গেল দুই মাসের শিশু রোজা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্ত্রীর সামনেই নৌকা থেকে সাগরে পড়ে যাওয়া শামীমের মরদেহ ১৮ ঘ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
‘এয়ার শো’তে এফ-৪ ফ্যান্টম যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
একই ফ্যানে ঝুলছিল অন্তঃসত্ত্বা মা ও ৪ বছরের মেয়ের মরদেহ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
টাকা আছে বুঝেই ইসমাইলকে বাস থেকে নামতে দেননি চালক-হেলপার, শ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
লেবানন থেকে ৩ মাস ২৫ দিন পর কফিনবন্দি হয়ে ফিরলেন শুভ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9