বাবার মজুত করা ডিজেলে ডুবে শিশু সন্তানের মৃত্যু

২২ এপ্রিল ২০২৬, ০৩:১২ PM
এই অর্ধকাটা ড্রামে মজুত রাখা ডিজেলে পড়ে যায় শিশু আরাফ প্রামাণিক

এই অর্ধকাটা ড্রামে মজুত রাখা ডিজেলে পড়ে যায় শিশু আরাফ প্রামাণিক © সংগৃহীত

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বসতবাড়িতে অর্ধকাটা ড্রামে ৫০ লিটার ডিজেল মজুত রাখেন আশিকুর রহমান বাবু প্রামাণিক নামের এক ট্রাক মালিক। ওই ডিজেলে ডুবে তার ছেলের মৃত্যু হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরাফ প্রামাণিক (৩) নামের শিশুটির মৃত্যু হয়। 

এর আগে মঙ্গলবার বিকেলে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের পালানপাড়া গ্রামে নিজ বাড়ির বারান্দায় খেলছিল আরাফ। সেখানেই ট্রাক মালিক বাবা আশিকুর রহমান বাবু প্রমাণিক ট্রাকের জ্বালানি হিসেবে ওই ড্রামে ডিজেল মজুত রেখেছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, খেলতে গিয়ে হঠাৎই ড্রামের ভেতরে পড়ে যায় শিশুটি। পরিবারের সদস্যরা কিছুক্ষণ পর টের পেয়ে তাকে উদ্ধার করে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাতভর চিকিৎসা দেওয়ার পরও বাঁচাতে পারেননি ছোট্ট আরাফকে।

ধাপেরহাট ইউনিয়ন পরিষদের সদস্য মেহেদী হাসান একরামুল বলেন, বুধবার সকালে শিশুটির মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। স্বজনদের আর্তচিৎকারে এলাকা ভারি হয়ে ওঠে। প্রতিবেশীরা জানান, আরাফ ছিল বাবা-মায়ের একমাত্র সন্তান। তার আকস্মিক মৃত্যুতে পুরো পরিবার শোকে পাগলপ্রায়।

ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ স্বপন কুমার সরকার বলেন, ‘ডিজেলে ডুবে এক শিশুর মৃত্যুর ঘটনাটি সকালে শুনেছি। এ ধরনের ঘটনা খুবই বেদনাদায়ক।’

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুলের দ…
  • ০১ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলির ফল নিয়ে যা বললেন মাউশি ডিজি
  • ০১ অক্টোবর ২০২৬
ষষ্ঠ ও অষ্টম শ্রেণিতে বাদ পড়া শিক্ষার্থীদের জন্য সুখবর
  • ০১ অক্টোবর ২০২৬
রোনালদোর আইকনিক ‘৭ নম্বর’ জার্সি আরেকজনকে দিয়ে দিল পর্তুগাল
  • ০১ অক্টোবর ২০২৬
দেশের একটি জেলায় ভূমিকম্প
  • ০১ অক্টোবর ২০২৬
পদত্যাগপত্রে যা লিখেছেন এমপি মিষ্টি
  • ০১ অক্টোবর ২০২৬