পদ্মায় নৌ পুলিশের ওপর দুর্বৃত্তদের হামলা, আহত ৬

২২ এপ্রিল ২০২৬, ১২:৫৩ PM
হাসপাতালে চিকিৎসাধীন আহত পুলিশ সদস্য ও নৌকার মাঝি। বুধবার দুপুরে পাবনা জেনারেল হাসপাতালে

হাসপাতালে চিকিৎসাধীন আহত পুলিশ সদস্য ও নৌকার মাঝি। বুধবার দুপুরে পাবনা জেনারেল হাসপাতালে © টিডিসি

পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে টহলরত নৌ পুলিশের ওপর দুর্বৃত্তদের অতর্কিত হামলায় ৫ পুলিশ সদস্যসহ ৬ জন আহত হয়েছেন। গভীর রাতে সংঘটিত এ ঘটনায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

‎মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে কুষ্টিয়ার হরিপুর এলাকায় পদ্মা নদীতে টহল দেওয়ার সময় এ হামলার ঘটনা ঘটে।

‎আহতরা হলেন লক্ষ্মীকুন্ডা নৌ ফাঁড়ির ইনচার্জ খন্দকার শফিকুল ইসলাম, পুলিশ সদস্য ইনামুল হক, শাহিনুর হক, নাজমুল হাসান ও মানিক মিয়া তারা সবাই একই নৌ ফাঁড়িতে কর্মরত। তাদের মধ্যে গুরুতর আহত মানিক মিয়াকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল স্থানান্তর করা হয়েছে। এ ছাড়া নৌকার মাঝি তুহিন মালথাও আহত হয়েছেন।
‎‎
হাসপাতালে চিকিৎসাধীন আহত নৌকার মাঝি তুহিন মালথা জানান, নিয়মিত টহল ডিউটি পালনকালে লক্ষ্মীকুন্ডা নৌ ফাঁড়ির একটি দল পদ্মা নদীর কুষ্টিয়া অংশের হরিপুর এলাকায় পৌঁছালে দুবৃত্তরা অতর্কিত হামলা চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। ‎এতে ৫ জন পুলিশ সদস্য ও নৌকার মাঝি গুলিবিদ্ধ হন। তাদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ‎সেখানে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। বর্তমানে আহত সবাই চিকিৎসাধীন।

আহত লক্ষ্মীকুন্ডা নৌ ফাঁড়ির ইনচার্জ খন্দকার শফিকুল ইসলাম বলেন, ‘আমরা জানতে পারি, পদ্মা নদীতে কে বা কারা বালু উত্তোলন করছে। এমন সংবাদ এর ভিত্তিতে আমরা সেখানে অভিযানে যাই। তাদের বালু উত্তোলন করতে নিষেধ করি। তখন তারা আমাদের গুলি করে। এতে আমরা পাঁচ পুলিশ সদস্য ও একজন নৌকার মাঝি গুলিতে আহত হয়েছেন। আমরা হাসপাতালে চিকিৎসাধীন আছি। পরবর্তী সময়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বেরোবি ফটোগ্রাফিক ক্লাবের কমিটি প্রকাশ নেতৃত্বে জায়ীদ-নীলাদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সবুজ-সুন্দর ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার আহ্বানে ঢাবিতে ছাত্রদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9