দরজা খুলে দাদি দেখলেন, ফ্যানের সঙ্গে ঝুলছে নাতির লাশ

২২ এপ্রিল ২০২৬, ১২:২০ PM
নাছিম রেজা

নাছিম রেজা © সংগৃহীত

মেহেরপুরের মুজিবনগরে দরজা খুলে ঘরে ঢুকতেই নাতি নাছিম রেজার (২০) ঝুলন্ত লাশ দেখতে পান দাদি। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলার মোনাখালী ইউনিয়নের রামনগর গ্রামে এ ঘটনা ঘটে।

নাছিম রেজা (২০) ওই গ্রামের তৌফিক আলীর ছেলে এবং মেহেরপুর পৌর ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে নাছিমের দাদি রজিফা খাতুন ঘরে ঢুকে নাছিরকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করেন। পরে প্রতিবেশী ও স্বজনরা এসে দরজা ভেঙে তাকে উদ্ধার করে দ্রুত মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। পরে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক অভিমান থেকে ওই যুবক আত্মহত্যা করে থাকতে পারেন।

অবশেষে টি-টোয়েন্টি অধিনায়ক বেছে নিল বিসিবি
  • ১৮ অক্টোবর ২০২৬
নর্থ সাউথ ইউনিভার্সিটি শিশু আইন, ২০১৩ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
  • ১৮ অক্টোবর ২০২৬
এআইইউবিতে কম্পিউটিং অ্যাডভান্সমেন্টবিষয়ক আন্তর্জাতিক সম্মেল…
  • ১৮ অক্টোবর ২০২৬
নগদের দুর্গাপূজার কেনাকাটায়  শ্রীলংকা বেড়ানোর সুযোগ
  • ১৮ অক্টোবর ২০২৬
প্রতিমন্ত্রী পিস্তল উঁচিয়ে যে দৃশ্যের অবতারণা করেছেন, তা ত্…
  • ১৮ অক্টোবর ২০২৬
তৃণমূল পর্যায়ে স্তন ক্যান্সারের স্ক্রিনিং চালুর উদ্যোগ সরকা…
  • ১৮ অক্টোবর ২০২৬