১২ লাখ টাকার চোরাই জিরাসহ বিএনপি নেতা গ্রেফতার 

২২ এপ্রিল ২০২৬, ১১:২৭ AM , আপডেট: ২২ এপ্রিল ২০২৬, ১১:৩০ AM
চোরাই জিরাসহ গ্রেফতার ময়মনসিংহ মহানগরের ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহবায়ক বডি মাসুদ

চোরাই জিরাসহ গ্রেফতার ময়মনসিংহ মহানগরের ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহবায়ক বডি মাসুদ © সংগৃহীত

ময়মনসিংহ মহানগরের ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহবায়ক বডি মাসুদকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে প্রায় ১২ লাখ টাকার ভারতীয় চোরাই জিরা উদ্ধার করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে সদর উপজেলার রঘুরামপুর টানপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোতেয়ালী মডেল থানার ওসি শিবিরুল ইসলাম। 

আরও পড়ুন: বহিরাগতদের নিয়ে রাবি ছাত্রকে ছুরিকাঘাত, অভিযোগ অস্বীকার ছাত্রদল নেতার

ওসি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে ৩০ কেজি ওজনের ৪০ বস্তায় প্রায় ১২শ কেজি চোরাই জিরা উদ্ধার করা হয়। এর মূল্য প্রায় ১২ লাখ টাকা। মাসুদের বসতবাড়ির টিনের চালার একটি গোডাউন থেকে এসব উদ্ধার করা হয়েছে।

ঝালকাঠি আওয়ামী লীগ নেতার বাড়িতে ভাঙচুরের পর আগুন
  • ২২ নভেম্বর ২০২৬
বিদেশে কর্মরত সরকারি কর্মকর্তার সন্তানের শিক্ষাভাতা বাড়ল, স…
  • ২২ নভেম্বর ২০২৬
সবসময় ক্লান্ত লাগে, কমছে শরীরের কর্মক্ষমতাও—কারণ কি, কীভাবে…
  • ২২ নভেম্বর ২০২৬
আগামীকাল ঢাকার যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
  • ২২ নভেম্বর ২০২৬
‘সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে চরম মূল্য দিতে হবে’
  • ২২ নভেম্বর ২০২৬
নারায়নগঞ্জে চলন্ত বাসে আগুন
  • ২২ নভেম্বর ২০২৬