কর্মসূচিভুক্ত খালের প্রায় অর্ধেক খনন করা হয়ে গেছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

২১ এপ্রিল ২০২৬, ০৩:১৯ PM , আপডেট: ২১ এপ্রিল ২০২৬, ০৩:২২ PM
ডা. জাহেদ উর রহমান

ডা. জাহেদ উর রহমান © টিডিসি ফটো

কর্মসূচিভুক্ত খালের প্রায় অর্ধেক খনন করা হয়ে গেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (২১ এপ্রিল) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

খাল খনন নিয়ে জাহেদ উর রহমান বলেন, আমাদের কর্মসূচীভুক্ত খালের সংখ্যা ৬৪৫, কর্মসূচিভুক্ত খালের প্রাপ্ত তথ্য ৬৪৫। এর দৈর্ঘ্য হচ্ছে ১ হাজার ২৬০ কিলোমিটার, খননকৃত খালের প্রাপ্ত দৈর্ঘ্য ৫৬১ কিলোমিটার। এর অগ্রগতি ৪৪ দশমিক ৫৫ শতাংশ।

তিনি আরও বলেন, এই জায়গাটাকে আমি একটু হাইলাইট করতে চাই।  আমরা যেটা কর্মসূচির মধ্যে এখন এনেছি সেটা ৪৪ দশমিক ৫৫ শতাংশ মানে প্রায় অর্ধেক সংখ্যক খাল আমরা খনন করতে পেরেছি।

বর্তমান সরকার আগামী পাঁচ বছরে দেশজুড়ে প্রায় ২০ হাজার কিলোমিটার নদী-নালা-খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি নিয়েছে। প্রথম পর্যায়ে ৫৪টি জেলায় এ কর্মসূচি শুরু হবে।

কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখার পাশাপাশি এই কর্মসূচি কৃষি উৎপাদন বাড়াতে সহায়ক হবে এবং গ্রামীণ জনগণের কর্মসংস্থান সৃষ্টি করবে বলে মনে করা হচ্ছে।

বেপরোয়া ছাত্রশিবিরকে মুখে ও হাতে লাগাম লাগানোর পরামর্শ দিচ্…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলকে ‘কুত্তার মতো পিটিয়ে’ রাজশাহী ছাড়া করার হুমকি মহান…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
‘কুকুরের মত হিংস্রদের কীভাবে শিক্ষা দিতে হয়, ছাত্রদল বারবার…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সদর দপ্তরে হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্র…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চবির শাটলট্রেন সংস্কারে ১৫ উদ্যোগ নিল বাংলাদেশ রেলওয়ে
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
মে ২০২৭ থেকেই চট্টগ্রামে স্থায়ী ক্যাম্পাসে ক্লাস নেবে মেরিট…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬