গাজীপুরে ঝুট ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

২১ এপ্রিল ২০২৬, ০৮:০৪ PM
গাড়ি ভাঙচুর

গাড়ি ভাঙচুর © টিডিসি ফটো

গাজীপুরের কালিয়াকৈরে মৌচাক এলাকায় একটি কারখানার ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে মৌচাক এলাকার হোপ লোন ইন্টিমেট লিমিটেড কারখানা থেকে ঝুট বের করা নিয়ে স্থানীয় বিএনপির হারুন গ্রুপ ও ফরহাদ গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে, এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ফরহাদ গ্রুপের লোকজন হারুন অর রশিদের গাড়ি ভাঙচুর করে। পরে হারুন গ্রুপের সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে পাল্টা হামলা চালায়। সংঘর্ষে কয়েকজন আহত হন। আহতদের মধ্যে হারুন অর রশিদের অবস্থা গুরুতর হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

দলীয় সূত্রে জানা গেছে, হারুন অর রশিদ কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক এবং ফরহাদ হোসেন গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি। সংঘর্ষে জড়িত উভয় পক্ষই বিএনপির রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট। তারা কখনো বিএনপি নেতা কাজী সাইদুল আলম বাবুল আবার কখনো মজিবুর রহমানের অনুসারী হিসেবে পরিচয় দিয়ে থাকেন বলে জানা গেছে।

পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সংঘর্ষে জড়িতরা সেখান থেকে সরে যায়। ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কয়েকজন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে।

মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ শামীম আক্তার বলেন, ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এ বিষয়ে গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী বলেন, ‘ঘটনার বিষয়ে আপনাদের মাধ্যমে জেনেছি। বিষয়টি সত্য হলে এটি নিন্দনীয়। বিএনপি কখনো এমন ঘটনার প্রশ্রয় দেয় না। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

সাঁকো থেকে পানিতে পড়ে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার
  • ১৩ জুলাই ২০২৬
পরীক্ষা খারাপ হওয়ায় এইচএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা
  • ১৩ জুলাই ২০২৬
‘স্থগিত’ ইস্যুতে পর্যালোচনায় এইচএসসি পরীক্ষা, সংগ্রহ হচ্ছে …
  • ১৩ জুলাই ২০২৬
শিবিরকে বিদায় জানিয়ে সাদিক কায়েমের আবেগঘন বার্তা
  • ১৩ জুলাই ২০২৬
বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ১৩ জুলাই ২০২৬
দেশের ৯ জেলায় বন্যা পরিস্থিতির শঙ্কা 
  • ১৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence