তারকাদের শোপিস না বানিয়ে ত্যাগী নারীদের মূল্যায়নে বিএনপিকে শিল্পী ন্যান্সির অভিনন্দন

২১ এপ্রিল ২০২৬, ০৭:৫৯ PM
নাজমুন মুনিরা ন্যান্সি

নাজমুন মুনিরা ন্যান্সি © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন দৌড়ে শোবিজ অঙ্গনের বেশ কয়েকজন তারকা সংরক্ষিত নারী কোটায় সংসদ সদস্য হতে দলীয় মনোনয়ন ফরম কিনেছিলেন।

এসব তারকাদের মধ্যে কয়েকজন সংসদ সদস্য হতে যাচ্ছেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবরও প্রকাশিত হয়। আলোচনায় ছিলেন কণ্ঠশিল্পী ও অভিনেত্রীদের মধ্যে কয়েকজন। আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত কারও ভাগ্যে মনোনয়নের সিঁকে ছেঁড়েনি। দেশের বিশিষ্ট শিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা, বেবী নাজনীন, রিজিয়া পারভীনের মতো পরিচিত মুখরাও দলীয় মনোনয়ন তালিকা থেকে বাদ পড়েছেন।

গত সোমবার (২০ এপ্রিল) চূড়ান্ত তালিকা প্রকাশের পর থেকেই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেক তারকা নিজেদের অনুভূতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন।

এবার এ প্রসঙ্গে মুখ খুলেছেন বিএনপির রাজনীতিতে সক্রিয় জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। দলের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিএনপিকে অভিনন্দন জানিয়েছেন তিনি। মঙ্গলবার (২১ এপ্রিল) নিজের ফেসবুক পোস্টে তিনি এ অভিনন্দন জানান।

পোস্টে ন্যান্সি লিখেছেন, ‘গায়িকা, নায়িকা, অভিনেত্রী, মডেল এসব তারকাদের শোপিস না বানিয়ে ত্যাগী, যোগ্য ও রাজনৈতিক জ্ঞানসম্পন্ন নারীদের মূল্যায়ন করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জানাই অভিনন্দন।’

রুয়েট কন্সট্রাক্ট কার্নিভালে ২য় স্থান অর্জন করলেন প্রেসিডেন…
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রিলিমিনারি টু মাস্টার্সের ফল প্রকাশ, পাস ৪১.৯৩ শতাংশ
  • ০৬ অক্টোবর ২০২৬
জাতীয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ সম্মাননা পেলেন পাবনার…
  • ০৬ অক্টোবর ২০২৬
ইস্পাহানী ইসলামিয়া হাসপাতালে মেডিকেল অফিসার নিয়োগে বিজ্ঞপ্ত…
  • ০৬ অক্টোবর ২০২৬
‎বিভাগীয় শহরে নয়, জাবিতেই হবে ভর্তি পরীক্ষা
  • ০৬ অক্টোবর ২০২৬
বাদ যায়নি নেতাদের স্ত্রী-কন্যা, একাকার বিএনপি-আওয়ামী লীগ-জা…
  • ০৬ অক্টোবর ২০২৬