ইউপি সদস্যকে অপহরণ, ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি

২২ এপ্রিল ২০২৬, ০১:৫৬ PM
ইউপি সদস্য রুস্তম আলী

ইউপি সদস্য রুস্তম আলী © সংগৃহীত

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগড় ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রুস্তম আলীকে সশস্ত্র দুর্বৃত্তরা অপহরণ করেছে বলে অভিযোগ উঠেছে। অপহরণের পর তার মুক্তির জন্য ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

বুধবার (২২ এপ্রিল) ভোর ৫টার দিকে ঈদগাঁও থেকে ঈদগড় যাওয়ার পথে পানেরছড়া এলাকা থেকে তাকে অপরহণ করা হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বর্ণনা অনুযায়ী, রুস্তম আলী একজন সঙ্গীকে নিয়ে মোটরসাইকেলে করে ঈদগড়ের দিকে যাচ্ছিলেন। এ সময় ওঁৎ পেতে থাকা একদল সশস্ত্র ব্যক্তি তাদের গতিরোধ করে। পরিস্থিতি বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা রুস্তম আলীকে জোরপূর্বক মোটরসাইকেল থেকে নামিয়ে নিজেদের সঙ্গে নিয়ে যায়। তার সঙ্গে থাকা সঙ্গী কোনোভাবে ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়ে বিষয়টি স্থানীয়দের জানান।

অপহৃত রুস্তম আলীর পরিবারের সদস্যরা জানিয়েছেন, অপহরণকারীরা তাদের সঙ্গে যোগাযোগ করে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে। তারা দ্রুত রুস্তম আলীকে জীবিত উদ্ধারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে রামু থানার উপপরিদর্শক (এসআই) এবং ঈদগড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ খুরশেদ আলম বলেন, ‘আমরা ঘটনাটি সম্পর্কে মৌখিকভাবে অবগত হয়েছি। তবে এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগ পাওয়ার পর অপহরণকারীদের শনাক্ত ও আটক করতে প্রয়োজনীয় অভিযান পরিচালনা করা হবে। একই সঙ্গে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় নজরদারি জোরদার করা হতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।

এদিকে স্থানীয়রা দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সড়কগুলোয় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধ করা যায়।

প্রাথমিক শিক্ষা সম্মেলন আগামী বুধবার, প্রধান অতিথি প্রধানমন…
  • ১২ জুলাই ২০২৬
বন্যাকবলিত ১১ জেলায় এবার বিজিবি মোতায়েন
  • ১২ জুলাই ২০২৬
জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও…
  • ১২ জুলাই ২০২৬
সুইজারল্যান্ডকে হারিয়ে যা বললেন আর্জেন্টাইন কোচ
  • ১২ জুলাই ২০২৬
দেশের সব সরকারি কলেজের শিক্ষক-কর্মচারীদের জন্য মাউশির নতুন …
  • ১২ জুলাই ২০২৬
বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়লো বিরল ‘ব্রাউন সার্জনফিশ’
  • ১২ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence