সিটি কলেজে সংঘর্ষের প্রতিবাদে আনোয়ারায় ছাত্রদলের বিক্ষোভ

ছাত্রদলের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল

ছাত্রদলের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল © সংগৃহীত

চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে ছাত্রশিবিরের সংঘর্ষের ঘটনার প্রতিবাদে আনোয়ারা সরকারি কলেজ শাখা ছাত্রদল বিক্ষোভ মিছিল করেছে। এতে সংগঠনটির অর্ধশতাধিক নেতাকর্মী অংশ নেন।

আজ বুধবার (২২ এপ্রিল) বেলা ১২টার দিকে আনোয়ারা সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলার থানার মোড় এলাকায় গিয়ে শেষ হয়। 

মিছিলটি আনোয়ারা সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ বোরহান উদ্দীনের নেতৃত্বে অনুষ্ঠিত হয়। এতে সঞ্চালনা করেন কলেজ ছাত্রদল নেতা শফিউল আলম। উপস্থিত ছিলেন ছাত্রদলের সহসভাপতি ইমরান হোসেন, যুগ্ম সম্পাদক মোহাম্মদ মাহিম, যুগ্ম সাধারণ সম্পাদক সজিবসহ অন্যান্য নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিল চলাকালে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে ছিল, ‘জিয়ার সৈনিক, এক হও এক হও’, ‘গুপ্ত রাজনীতির ঠিকানা, এই বাংলায় হবে না’ এবং ‘সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা বলেন, শিক্ষাঙ্গনে সহিংসতা ও সংঘর্ষ কোনোভাবেই কাম্য নয়। তারা সুষ্ঠু ও সহনশীল ছাত্ররাজনীতি চর্চার মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।

আত্মহত্যায় প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুল ও স্ত্রী গ্রেপ্ত…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের পাশেই পুলিশ ফাঁড়ি চায় কুবি শিক্ষার্থীরা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ জনকে সাময়িক বরখাস্ত 
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের তারিখ ঘোষণা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি
  • ২০ সেপ্টেম্বর ২০২৬