চলন্ত বাসে স্কুলছাত্রী ধর্ষণের চেষ্টা, সুপারভাইজার গ্রেপ্তার

১৩ অক্টোবর ২০১৯, ০৮:১৬ AM

হবিগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী এনা পরিবহনের একটি বাসে তৃতীয় শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ওই বাসের সুপার ভাইজার মানিক মোল্লা (৪৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বিকাল  সাড়ে ৩টার দিকে হবিগঞ্জের মাধবপুরে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার মানিক মোল্লা নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার কাবিলপুর গ্রামের নাজির মিয়ার ছেলে এবং এনা পরিবহনের কর্তব্যরত সুপারভাইজার।

এই ঘটনার সত্যতা নিশ্চিত করে মাধবপুর থানার ওসি কেএম আজমিরুজ্জামান জানান, হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার করচা গ্রামের একটি দরিদ্র পরিবার এনা পরিবহনের একটি বাস (ঢাকা মেট্টো-ব-১৪-৭৮৫১) ঢাকা যাচ্ছিল। পরিবারের সদস্যরা এনা পরিবহনে করে শায়েস্তাগঞ্জ অলিপুর পার হবার পর সুপারভাইজার কৌশলে ওই শিশু ছাত্রীকে গাড়ির পেছনের আসনে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ওই ছাত্রী আর্তচিৎকারে তার বাবাসহ অন্যান্য যাত্রীরা এগিয়ে গিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ চেষ্টার কবল থেকে রক্ষা করে। এ সময় উত্তেজিত ছাত্রীরা সুপারভাইজার মানিক মোল্লাকে মারধর শুরু করে।

যাত্রীরা মাধবপুর থানা পুলিশকে খবর দিলে মাধবপুর থানার অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামান সঙ্গীয় পুলিশ নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার ইটাখোলা নামক স্থানে গাড়ি আটক করে অভিযুক্ত সুপারভাইজারকে গ্রেপ্তার করে ভিকটিমকে উদ্ধার করে।

ভিকটিমের পিতা জানান, তিনি ঢাকার টঙ্গীর পাঠান বাড়ি এলাকায় স্বপরিবারে একটি ফুলের বাগানে কাজ করে জীবিকা নির্বাহ করে। তার ওই মেয়ে স্থানীয় একটি ব্র্যাক স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রী। হবিগঞ্জ থেকে ঢাকা যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামান আরো জানান, এ ঘটনায় ভিকটিমের বাবা সুপার ভাইজার মানিক মোল্লাকে আসামি করে মাধবপুর থানায় একটি মামলা করেছেন।

পাকিস্তানে কোয়েটাসহ ১২ শহরে হামলা, দুই দিনে অন্তত ১০৮ নিহত
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
মিথ্যা তথ্য ও বিকৃত কনটেন্ট প্রচার দণ্ডনীয় অপরাধ : জামায়াতে…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
কর্মকর্তা নিয়োগ দেবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, আবেদন …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
প্রার্থী-এজেন্টদের উপস্থিতিতেই পোস্টাল ব্যালট স্ক্যানিং করা…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
স্কুলে পড়াকালীন পছন্দ শিক্ষককে, পাস করার পর তাকেই বিয়ে তরু…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
রাবি আইবিএস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলুল হক, সম্প…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬